স্বাস্থ্য

ময়মনসিংহে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।

সোমবার (২ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রহিমা খাতুন (৬৬)। আর উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার আবুল কাশেম ভূইয়া (৮২), তারাকান্দার কল্পনা (৩৫), হালিম (৪৫), ধোবাউড়ার তামান্না (২৫), হালুয়াঘাটের মাহবুব আলম (৬২), ভালুকার সুলতান আহমেদ (৭০), জামালপুর ইসলামপুরের মেশু মিস্ত্রি (৬৫)।

তিনি আরও জানান, আইসিইউতে চারজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত একদিনে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩০৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন আটজন। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৯৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১১৮ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা