স্বাস্থ্য

বিমানবন্দরে বসছে না করোনা ল্যাব

কূটনৈতিক প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের অনুমতি না মেলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হচ্ছে না আরসিপিসিআর ল্যাব টেস্ট।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আজ করোনা পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সংযুক্ত আরব আমিরাতের অনুমতি না পাওয়ায় করোনা টেস্টে জন্য ল্যাব চালু করা হয়নি।

এর আগে শনিবার করোনা পরীক্ষা শুরুর কথা বলেছিলো বেবিচক কর্তৃপক্ষ। কিন্তু যথাসময়ে তা করতে না পারায় নানা আলোচনা-সমালোচানার পর আজ করোনা পরীক্ষা শুরু হবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

এ ছাড়া রোববার বিমানবন্দরে করোনার পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, এখন কোনো সমস্যা নেই। ফ্লাইট পরিচালনার ব্যাপারেও কোনো বিধিনিষেধ নেই।

তবে আরও ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। এ ধারাবাহিকতায় আজ মঙ্গলবার থেকে নমুনা পরীক্ষার কথা থাকলেও সোমবার স্বাস্থ্য বিভাগ।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল তৌহিদুর রহমান বলেন, বিমানবন্দরে ল্যাব স্থাপন করা হয়েছে।

রোববার বিমানবন্দরের ৯৬ জন কর্মকর্তার নমুনার পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার করোনা পরীক্ষা শুরু করা যায় কিনা সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, বিভিন্ন জেলা থেকে প্রবাসীকর্মীরা করোনা পরীক্ষার খোঁজখবর নিতে প্রায় প্রতিদিন বিমানবন্দরে আসছেন। সোমবারও তার ব্যতিক্রম ছিল না। বিমানবন্দরে একাধিক বিদেশযাত্রী বলেন, কয়েক মাস আগেই সংযুক্ত আরব আমিরাতের কর্মস্থলে তাদের ফেরার কথা ছিল। কিন্তু প্রথমে ফ্লাইট বন্ধ থাকায় এবং পরবর্তী সময় দেশের বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় তারা যেতে পারেননি। অনেক ঝামেলার পর বিমানবন্দরে করোনা নমুনা পরীক্ষার মেশিন বসলেও কার্যক্রম শুরু হচ্ছে না। এতে করে বিদেশে তাদের চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে।

আগস্টে সংযুক্ত আরব আমিরাত সে দেশে যেতে যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষার শর্ত আরোপ করে। কিন্তু বাংলাদেশের কোনো বিমানবন্দরে এ ব্যবস্থা না থাকায় প্রবাসীরা দেশটিতে যেতে পারছে না। এর মধ্যে প্রবাসী কর্মীদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা