স্বাস্থ্য

মাগুরায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিনিধি,মাগুরা: মাগুরা সদর উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া ১০টি বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বালিয়াডাঙ্গা গ্রামের রশিদ শেখ জানান, দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের ইউনুস মোল্ল্যা ও রহমত মোল্ল্যার সমর্থকদের বিরোধ চলে আসছে। যার সূত্র ধরে এরআগে কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আলোকদিয়া বাজারে বালিয়াডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের দোকানে গিয়ে রহমত মোল্ল্যার কয়েকজন সমর্থক তার পা কেটে নেওয়ার হুমকি দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিল্লাল হোসেনের মামাতো ভাই রানা স্থানীয় আলোদিয়া ব্রিজের ওপরে নিয়ে দুখু নামের রহমত মোল্ল্যার এক সমর্থককে মারপিট করে।

একপর্যায়ে আজ ভোরে রহমত মোল্ল্যা ও ইউনুস মোল্ল্যার সমর্থকেরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় দলের ৩০ জন আহত ও ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তিলাব হোসেন (৪৫), বিল্লাল মোল্ল্যা (২৫) পান্নু মোল্ল্যা (২৫), মামুন মিয়া (৪০), জুবায়ের (২৭), ইদ্রি মোল্ল্যা (৫০) আহতদের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

সংঘর্ষের বিষয়ে মাগুরা সদর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষেরে সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা পেয়েছি। এই ঘটনায় উভয় পক্ষের লোক আহত হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই পক্ষের তিনজন করে মোট ছয়জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা