মডার্না
স্বাস্থ্য

করোনার বিরুদ্ধে বেশি কার্যকর মডার্না

আন্তর্জাতিক ডেস্কঃ 'ফাইজারের চেয়ে মডার্নার টিকার কার্যকারিতা বেশি।' মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে (সিডিসি) এই গবেষণা চালিয়েছে।

এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, ফাইজারের চেয়ে মডার্না লম্বা সময় মানুষকে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেয়।

গত ১১ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ৩ হাজার ৬৮৯ জন রোগীর ওপর সমীক্ষা চালিয়ে সিডিসি’র গবেষকরা এই তথ্য পেয়েছেন। তারা জানায়, তাদের সবাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর মধ্যে ১২.৯ শতাংশ ছিলেন মডার্নার দুই ডোজ টিকা নেওয়া। আর ২০ শতাংশ ছিলেন ফাইজারের দুই ডোজ টিকা নেওয়া। এ ছাড়া ৩ শতাংশ রোগী ছিলেন জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়া।

গবেষণায় দেখা যায়, মডার্নার টিকা ৯৩ শতাংশ কার্যকর। অন্যদিকে ফাইজারের টিকা ৮৮ শতাংশ কার্যকর। জনসন অ্যান্ড জনসনের টিকা ৬৮ শতাংশ কার্যকর।

গবেষণায় আরও দেখা গেছে, ফাইজারের টিকা নেওয়ার ১৪ দিনের মাথায় কার্যকারিতা থাকে ৯১ শতাংশ। কিন্তু ১২০ দিনের মাথায় সেটা কমে হয় ৭৭ শতাংশ। অন্যদিকে মডার্নার টিকা নেওয়ার ১৪ দিনের মাথায় কার্যকারিতা থাকে ৯৩ শতাংশ। আর ১২০ দিনের মাথায় সেটা কমে গিয়ে দাঁড়ায় ৯২ শতাংশে। এন্টিবডি তৈরির ক্ষেত্রেও মডার্নার টিকা ফাইজার ও জনসনের চেয়ে বেশি কার্যকর।

সান নিউক/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা