স্বাস্থ্য

পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্যসেবা নিয়ে সমালোচনা হয় না

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আর স্বাস্থ্যসেবা নিয়ে পৃথিবীর কোনো দেশে এত সমালোচনা হয় না মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যসেবা বিভাগের পরিশ্রমের ফলই প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিওলজি ) পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলার জন্য আজ বিশ্বে বাংলাদেশ প্রশংসা পাচ্ছে। যেখানে আমেরিকার মতো দেশকে হিমশিম খেতে হচ্ছে। আমাদের কোনো রোগীকে হাসপাতালের সামনে গাড়িতে মরতে হয়নি।

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের এত পরিশ্রমের পরও সমালোচনা বন্ধ হয়নি। পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্যসেবা বিভাগ নিয়ে সমালোচনা হয় না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অভিযোগ করেন, বিরোধীদের কাউকে করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায়নি। জনগণ জানে কারা তাদের পাশে দাঁড়িয়েছেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, বিএমএএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা