স্বাস্থ্য

২ কোটি ৮০ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত দুই কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ জন। ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৭০২ পুরুষ এবং ৮২ লাখ ৭৭ হাজার ৭০৬ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৫৩ লাখ ১১ হাজার ৩০০ পুরুষ এবং ৩৪ লাখ ২২ হাজার ৪৪৮ নারী।

রোববার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি আরও জানানো হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৬ লাখ ৯২ হাজার ৩৩৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা ১ লাখ ৩৭২ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২২ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা নিয়েছেন ৩৫ লাখ ১৮৯ হাজার ৬৪৪ নারী ৪৩ লাখ ৯৪ হাজার ১৫১ জন। এই টিকা ৬৩ লাখ ৩৮ হাজার ৭২১ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৫৩ হাজার ৬১৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

ঢাকার সাতটি কেন্দ্রে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ৮৫ হাজার ৭২৮ পুরুষ এবং ১৪ হাজার ৬৪৪ নারী। এই টিকা ৫৫ হাজার ৭৭৩ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৫৯৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এই টিকা নেওয়া ৬৯ লাখ ৫৬ হাজার ২৩৯ পুরুষ এবং ৫৭ লাখ ৩৫ হাজার ৭৪৩ নারী। এই টিকা ১ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৮১ জন প্রথম ডোজ এবং ২৩ লাখ ৯ হাজার ৫৪১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা