স্বাস্থ্য

ঢাকায় এলো ফাইজারের ১০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক: কোভ্যাক্সের সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

দেশে আসা ফাইজার-বায়োএনটেকের টিকার এটি দ্বিতীয় চালান।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত এইচ আর মিলারসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩১ মে রাতে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এ নিয়ে এই ওষুধ কোম্পানির মোট ১১ লাখ ৬২০ ডোজ কোভিড টিকা এল।

ফাইজারের এই চালান আসার আগে গত সোমবার রাতে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছে।

বিমানবন্দরে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত ফাইজারের ১১ লাখ ডোজ এবং মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা এসেছে। এ মাসে আরও টিকা আসবে।

আমরা আশা করছি এ মাসে আরও ৫০ লাথের বেশি ডোজ ফাইজারের টিকা পাব। করোনাভাইরাস মহামারীর এই সময়ে টিকা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিকা সরবরাহ করে সহায়তা করায় আমেরিকান সরকার এবং কোভ্যাক্সকে ধন্যবাদ জানাই।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ৬৫ লাখ ডোজ ফাইজারের টিকা পাবে। আশা করছি এসব টিকা খুব শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে।

এটা (টিকা) প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুত উপহার। সারাবিশ্বে ৫০০ মিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ প্রথম দেশ হিসেবে উপহারের এই টিকা পাচ্ছে।

টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় ফাইজার, মর্ডানা ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াও চীন থেকে কেনা সিনোফার্মের টিকার চালান এখন নিয়মিতই আসছে দেশে।

টিকার মজুদ বাড়ায় সরকারও টিকাদান কর্মসূচির আওতা বাড়িয়েছে সাম্প্রতিক সময়ে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা