স্বাস্থ্য

আড়াই কোটি ছাড়ালো টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে কোভিড-১৯ টিকা প্রয়োগ আড়াই কোটি ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৫১৯ ডোজ প্রয়োগ হয়েছে। এরমধ্যে ১ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৩০২ জন প্রথম ডোজ এবং ৭৪ লাখ ৩০ হাজার ২১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ৮৭১ পুরুষ এবং ৭৫ লাখ ৫২ হাজার ৪৩১ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৫৮ হাজার ৫ পুরুষ এবং ২৮ লাখ ৭২ হাজার ২১২ নারী।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা জানানো হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১১ লাখ ২২ হাজার ২২ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৬৭১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৯৯ ডোজ। মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩০ লাখ ৪৩ হাজার ৭২৭ ডোজ।

ঢাকার সাতটি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮১ হাজার ৮০৯ পুরুষ এবং ১৩ হাজার ৮৬২ নারী। গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা নিয়েছেন ৬০ লাখ ৪২ হাজার ৩৮১ পুরুষ এবং ৪৭ লাখ ৬১ হাজার ৫৩৪ নারী।

গত ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এই টিকা নিয়েছেন ১৭ লাখ ৪৬ হাজার ১৬৯ পুরুষ এবং ১২ লাখ ৫৭ হাজার ৫৫৮ নারী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা