স্বাস্থ্য

টিকার প্রথম ডোজ নিয়েছে পৌনে দুই কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণটিকাসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশে এখন পর্যন্ত ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১ লাখ ২৬ হাজার ১৩০ আর নারী ৭৪ লাখ ১৬ হাজার ২৬৪ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ২৮ হাজার ৪৯৫ আর নারী ২৭ লাখ ৭৩ হাজার ৪৬৯ জন। খবর বাসসের

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ৯৮ হাজার ৬৩৬ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৩২৭ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৫ লাখ ৮২ হাজার ২৮২ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩২ লাখ ৬৮ হাজার ১১৩ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৯ লাখ ১০ হাজার ৬৮২ এবং নারী ৪১ লাখ ৮৭ হাজার ৯৫৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫২ লাখ ৬৯ হাজার ৮৯৭ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২৮ হাজার ৭৩৯ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ৯৫ হাজার ১৭২ এবং নারী ১৯ লাখ ৭৪ হাজার ৭২৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১৫ হাজার ৫১০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১৩ হাজার ২২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮১ হাজার ৫৬০ এবং নারী ১৩ হাজার ৭৬৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৫১৭ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৮১০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ৩১২ এবং নারী ৭ হাজার ২০৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ২৪৮ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৫৬২ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৫৮ লাখ ২০ হাজার ৭৪৮ এবং নারী ৪৭ লাখ ৬১ হাজার ৫৩৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৯১ লাখ ৫০ হাজার ৩৫৩ জন প্রথম ডোজ এবং ১৪ লাখ ৩১ হাজার ৯২৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫০ লাখ ৫ হাজার ৪১৭ এবং নারী ৪১ লাখ ৪৪ হাজার ৯৩৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৮ লাখ ১৫ হাজার ৩৩১ জন পুরুষ এবং নারী ৬ লাখ ১৬ হাজার ৫৯৮ জন।

এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৭ লাখ ৪১ হাজার ৬৩৫ এবং নারী ১২ লাখ ২৬ হাজার ৪৭৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ১১ হাজার ৭৮৫ জন প্রথম ডোজ এবং ৪ লাখ ৫৬ হাজার ৩২৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৬০ হাজার ৮৯১ এবং নারী ১০ লাখ ৫০ হাজার ৮৯৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ লাখ ৮০ হাজার ৭৪৪ জন পুরুষ এবং নারী ১ লাখ ৭৫ হাজার ৫৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৬৫ লাখ ৪ হাজার ৬১০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৯৮৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ২০ হাজার ৬২২ জন নিবন্ধন করেছেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা