স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় তিনজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ২৯২ জন শনাক্ত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের নয়টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৯২ জনের দেহে এই ভাইরাস অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ১৪৩ জন চট্টগ্রাম নগরের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৫০ শতাংশ।

বিভিন্ন উপজেলার মধ্যে আনোয়ারায় ১১, চন্দনাইশে ২, সাতকানিয়ায় ৯, বাঁশখালী ১৩, রাঙ্গুনিয়ায় ১, রাউজানে ৪৩, পটিয়ায় ৭, বোয়ালখালীতে ৫, সীতাকুণ্ডে ৭, ফটিকছড়িতে ২৭, হাটহাজারীতে ২২ ও মিরসরাইয়ে ২ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে মোট ৯৭ হাজার ৯৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের মধ্যে নগরেরই ৭১ হাজার ৪৬৮ জন। বাকি ২৬ হাজার ৪৯৪ জন বিভিন্ন উপজেলার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা