স্বাস্থ্য

২ কোটি ৩৭ লাখ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন পর্যন্ত করোনা টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ। ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জন প্রথম ডোজ নিয়েছেন। ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ৯৮ লাখ ১৬ হাজার ৫৯৯ পুরুষ এবং ৭১ লাখ ৩২ হাজার ২৩ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া পুরুষ ৪১ লাখ ৭৪ হাজার ৪৪৪ এবং নারী ২৫ লাখ ৮১ হাজার ৭৭১।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৪৮৭ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ৯৭ লাখ ৩১ হাজার ৩৫২ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের ৯৪ হাজার ৮৩০ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ২৮ লাখ ৭১ হাজার ১৬৮ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৮ লাখ ৭৬ হাজার ৭০১ পুরুষ এবং ৪১ লাখ ৫১ হাজার ১৩১ নারী। এই টিকা নিয়েছেন ৫২ লাখ ১১ হাজার ৩৩২ জন দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২৬ হাজার ১৫৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ লাখ ৬৩ হাজার ২৫৮ পুরুষ এবং ১৯ লাখ ৪৮ হাজার ৭৪ নারী। প্রথম ডোজ টিকা নেওয়া পুরুষ ৩৬ লাখ ১৩ হাজার ৪৪৩ এবং নারী ২২ লাখ ১২ হাজার ৭১২।

১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা নেওয়া পুরুষ ৫৩ লাখ ৬৮ হাজার ২২৭ এবং নারী ৪৩ লাখ ৬৩ হাজার ১২৫ জন। এই টিকা প্রথম ডোজ নিয়েছেন ৮৫ লাখ ৬৬ হাজার ৪৪৫ জন এবং ১১ লাখ ৬৪ হাজার ৯০৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা নেওয়া ৪৭ লাখ ১ হাজার ৮২৮ পুরুষ এবং ৩৮ লাখ ৬৪ হাজার ৬১৭ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৩৯৯ জন পুরুষ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৫০৮ জন।

ঢাকার সাত কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮১ হাজার ১৫৪ পুরুষ এবং ১৩ হাজার ৬৭৬ নারী। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৩০৬ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৫২৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ১৫১ এবং নারী ৭ হাজার ১৫৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৩ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৫২১ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৬ লাখ ৬৪ হাজার ৯৬১ এবং নারী ১১ লাখ ৭৬ হাজার ২০৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৪ হাজার ৭১৬ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৩৬ হাজার ৪৫২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৭ হাজার ১৭৭ এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৫৩৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ লাখ ৭ হাজার ৭৮৪ জন পুরুষ এবং নারী ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা