স্বাস্থ্য
টিকাদান কর্মসূচি

দুই ডোজের আওতায় ৬১ লাখ মানুষ

সাননিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় চলমান গণটিকা কার্যক্রম টিকার সংকটের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ২১ লাখ ৭ হাজার ২৫২ ডোজ দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৮৮ লাখ ৩৬ হাজার ৪৬৮ ডোজ টিকা মজুত আছে।

প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৭১২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬১ লাখ ২৯ হাজার ৫৪০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।

বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ হাজার ৫৫০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে এক কোটি ৯ লাখ ৩৬ হাজার ৬০৮ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩৬ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯২ হাজার ৫২৬ ডোজ।

এছাড়া ৮৩ লাখ ৯১ হাজার ৮৮৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৪ হাজার ৫০১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১৪ হাজার ২৬৯ জন।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ২৩৪ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ২৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৩ হাজার ৭৮৯ জনকে। এদিকে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৭১০ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা