স্বাস্থ্য

২ কোটি ১৩ লক্ষাধিক টিকা প্রয়োগ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে মোট ২ কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ ডোজ কোভিড টিকা প্রয়োগ হয়েছে। টিকার আওতায় এসেছেন ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন। প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জন। ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

প্রথম ডোজ নেওয়া ৯১ লাখ ১৮ হাজার ৬৫৩ পুরুষ এবং ৬৫ লাখ ১৭ হাজার ৮১০ নারী। দ্বিতীয় নেওয়া ৩৫ লাখ ৫৯ হাজার ৭৫২ পুরুষ এবং ২১ লাখ ৩৪ হাজার ৫২৮ নারী।

সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার ৪৮২ ডোজ। ৭৮ লাখ ১৩ হাজার ৮২ ডোজ প্রয়োগ হয়েছে চীনের সিনোফার্মের টিকা। ফাইজার-বায়োএনটেকের টিকা ৯০ হাজার ৪৬৮ ডেজ প্রয়োগ হয়েছে। মডার্নার ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৭ লাখ ৭২ হাজার ৭৪২ পুরুষ এবং ৪০ লাখ ৭৫ হাজার ৭৪০ নারী। এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ২৬ হাজার ৬৭৫ জন এবং প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১ হাজার ৮০৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩১ লাখ ৬২ হাজার ৭০২ এবং নারী ১৮ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১০ হাজার ৪০ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১১ হাজার ৭৬৭ জন।

গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৩ লাখ ২৯ হাজার ৪৭১ এবং নারী ৩৪ লাখ ৮৩ হাজার ৬১১ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৭২ লাখ ৭৮ হাজার ৭৩৩ জন প্রথম ডোজ এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

ঢাকার সাত কেন্দ্রে এখন পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের ৯০ হাজার ৪৬৮ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে পুরুষ ৭৭ হাজার ৩৭০ এবং নারী ১৩ হাজার ৯৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ৪০ হাজার ২১৩ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৪ হাজার ১২২ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৯১ জন। গত ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২৫ লাখ ৭৮ হাজার ৭১১ ডোজ এই টিকা প্রয়োগ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা