স্বাস্থ্য

টিকা পেলেন ১,৮৬,০৩,৬২৮ মানুষ

নিজস্ব প্রতিবেক: বাংলাদেশে এ পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ মানুষ করোনা টিকা পেয়েছেন। এদের মধ্যে ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ জন প্রথম ডোজ এবং ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।

এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ পুরুষ এবং ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ পুরুষ এবং ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ নারী।

রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার পর্যন্ত করোনার টিকা পেতে ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন নিবন্ধন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১ কোটি ২ লাখ ৫৫ হাজার ২৮১ জন অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন। ৬৬ লাখ ৯ হাজার ১৪৫ জন নিয়েছেন চীনের সিনোফার্মের টিকা। ৬৬ হাজার ৮০১ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন মডার্নার টিকা নিয়েছেন।

১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকাদান শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা নিয়েছেন ৩৬ লাখ ৬৩ হাজার ৩০২ পুরুষ এবং ২৯ লাখ ৪৫ হাজার ৮৪৩ নারী। এরমধ্যে ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৪৪ হাজার ২৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

ঢাকার সাতটি কেন্দ্রে ৬৬ হাজার ৮০১ জন ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন। এদের মধ্যে ৫৬ হাজার ৬১৮ পুরুষ এবং ১০ হাজার ১৮৩ নারী। এরমধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ১৬ হাজার ৫৪৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এদিকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন এ টিকা নিয়েছেন। এরমধ্যে ৯ লাখ ৮৮ হাজার ২২৫ পুরুষ ও ৬ লাখ ৮৪ হাজার ১৭৬ নারী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা