স্বাস্থ্য

অক্সিজেন পেলো চাঁদপুর জেনারেল হাসপাতাল 

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : করোনা রোগীদের চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল আট হাজার লিটার লিকুইড অক্সিজেন পেয়েছে।

সোমবার (২ আগস্ট) রাত ৮টায় চট্টগ্রাম থেকে স্প্রেকট্রা অক্সিজেন লিমিটেডের একটি লরিতে করে অক্সিজেন হাসপাতালে এসে পৌঁছায় বলে জানা গেছে। এরপর দায়িত্বরত টেকনিশিয়ানরা লরি থেকে অক্সিজেন প্ল্যান্টে স্থানান্তর করেন। এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ নিশ্চিত করেছেন।

চাঁদপুরের সিভিল সার্জন জানান, প্ল্যান্টের যাবতীয় কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করা হবে। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার বিকেলে অথবা পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।

গত কয়েকমাস আগে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৫১ লাখ ৬০ হাজার মিলিলিটারের লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ শুরু করা হয়। প্ল্যান্টটি বসানোর কাজে অর্থায়ন করছে ইউনাইটেড ন্যাশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড (ইউনিসেফ) এবং বাস্তবায়ন করেছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা