স্বাস্থ্য

করোনা মোকাবিলায় জনসম্পৃক্ত উদ্যোগের বিকল্প নেই 

নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণের শৃঙ্খলকে ভাঙতে মানুষের আচরণের পরিবর্তন, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সংক্রমিত রোগীদের বিচ্ছিন্ন করতে হে বলে জানানো হয়েছে একটি ভার্চুয়াল সংলাপে।

রোববার (১ অগাস্ট) এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং দি হাঙ্গার প্রজেক্ট “করোনা মোকাবেলায় স্থানীয় জনসম্পৃক্ত উদ্যোগ” শিরোনমে সংলাপটির আয়োজন করে।

এতে বলা হয়, সংক্রমিত হওয়ার সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদেরকে পৃথকীকরণ এবং টিকার আওতা বৃদ্ধি করা কোভিড মোকাবিলায় বর্তমানে প্রকৃত উপায়।

সংলাপে বলা হয়, এই করোনাভাইরাস সম্পর্কে এখনো মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনীহা সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে। ডেল্টা (ভারতীয়) রূপটি অতিমাত্রায় সংক্রামক একইসাথে উপসর্গহীন রোগীর আধিক্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এ অবস্থায় আচরণগত পরিবর্তন প্রয়োজন। সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমের সাথে স্থানীয় পর্যায়ের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্তকরণের উদ্যোগের অপর্যাপ্ততা রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশমালা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় পর্যায়ে বহুপাক্ষিক প্রয়াস থাকলেও এগুলির মধ্যে সমন্বয়ের অভাব প্রবল।

সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দি হাঙ্গার প্রজেক্ট গত বছরের এপ্রিল মাস থেকে প্রায় ১,২০০ গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম গ্রাম (সিআরভি) উদ্যোগ গ্রহণ করা হয়। ভাইরাসের বিস্তার রোধে ডব্লিউএইচও-এর প্রযুক্তিগত নির্দেশিকা অনুসরণ করে এই মডেল গ্রামগুলো গড়ে তোলা হয়েছে। জনসম্পৃক্ত প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় ইতোমধ্যে আশাব্যঞ্জক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, করোনা মোকাবেলায় জনসম্পৃক্ত উদ্যোগের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, জনসম্পৃক্ত ও সরকারি উদ্যোগের সমন্বয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনার অভাব রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, এমপি জনসম্পৃক্ত ও সরকারি উদ্যোগের সমন্বয়ের অভাবের কথা তুলে ধরেন।

মোহাম্মদ সাহিদুজ্জামান, এমপি বলেন, সাধারণ মানুষের মধ্যে করোনা সম্পর্কে এখনো অনেক ভুল ধারণা রয়েছে। সরকারি ও বেসরকারি অনেক উদ্যোগ রয়েছে কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করতে সচেতনতা বৃদ্ধির উপর আরও জোর দিতে হবে।

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, করোনা মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার জন্য নাগরিক সমাজের সাথে উপজেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের একটি উদাহরণ সৃষ্টি করতে হবে। এ রকম উদাহরণ তৈরি করতে পারলে অন্যান্য সকল স্থানীয় পর্যায়ে কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে বলে তিনি মনে করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা