স্বাস্থ্য

রোগীর চাপ, শয্যা বৃদ্ধি সোহরাওয়ার্দী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা সংক্রমণের হার মহামারি আকার ধারণ করছে। আর হাসপাতালগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে করোনাক্রান্ত রোগির সংখ্যা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামলাতে আরও ১০০ শয্যা বাড়ানো হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, করোনা রোগীদের জন্য এতদিন ৪০০ শয্যা থাকলেও আজ ১০০টি শয্যা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, প্রথমদিকে হাসপাতালে করোনা রোগীদের জন্য ৩০০ শয্যা ছিল। এরপর ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ শয্যা করা হয়। আজ আরও ১০০ শয্যা বাড়িয়ে ৪০০ থেকে ৫০০ শয্যা করা হয়েছে। বর্তমানে ৩৩০ জন রোগী ভর্তি আছেন। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কোনো শয্যা খালি নেই।

সরেজমিনে ঘুরে দেখা যায়, নতুন করে অনেক রোগী আসছেন। কেউ করোনা পরীক্ষা করতে আর কেউ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার (২৪ জুলাই) ২১১ জন করোনা রোগী ভর্তি ছিল। আজ (শনিবার) ৩৩০ জন করোনা রোগী ভর্তি আছেন।

রাজধানীর আদাবর থেকে হাসান তার বাবাকে নিয়ে এ হাসপাতালে এসেছেন। তিনি বলেন, বাবার করোনার লক্ষণ রয়েছে। তাই টেস্ট করাতে এনেছি।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৩০ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৩ হাজার ৮৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে। আর আক্রান্ত হয়ে সারা দেশে ২১২ জনের মৃত্যু হয়। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৬৭ জনে।

এর আগে, বৃহস্পতিবার ২৩৯, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৫৮, সোমবার ২৪৭, রোববার ২২৮ ও শনিবার ১৯৫ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৮ হাজার ৫৬৮ জনের। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৪৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ৯১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা