স্বাস্থ্য

সাবেক অর্থমন্ত্রী সিএমএইচে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি জেনেছেন, আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা ভালো আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিএমএইচে ভর্তি করানোর পরামর্শ দেয়া হয়। আবদুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৬। পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাইয়ের জন্য সবাইকে দোয়া করার অনুরোধ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবুল মাল আবদুল মুহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে গত রোববার (২৫ জুলাই)। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। একই দিন আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আবদুল মুহিতের দুই দফা টিকা নেয়া আছে।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ যাবৎ ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য। আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা