স্বাস্থ্য

৪২তম বিসিএসে নিয়োগ পাচ্ছে আরও ২ হাজার চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি: সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরিভাবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে। চলমান ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে নবম গ্রেডে সহকারী সার্জন হিসেবে এসব চিকিৎসক নিয়োগ পাবেন।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে নতুন এই পদ তৈরির সিদ্ধান্ত জানানো হয়।

মহামারী মোকাবেলায় স্বাস্থ্য ক্যাডারে ২ হাজার সহকারী সার্জন নিয়োগ দিতে ৪২তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছিল। সেখানে এখন ৪ হাজার নিয়োগ হবে।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ৪ হাজার চিকিৎসক এবং ৪ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য ক্যাডারে ২ হাজার সহকারী সার্জন নিয়োগ দিতে গত বছরের নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল। পরে গত ২৬ ফেব্রুয়ারি এতে অংশ নিতে করোনার মধ্যে প্রথম কোনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিল ২৭ হাজার ৫৭৩ জন সরকারি চাকরিপ্রত্যাশী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২২ জন। এদের মধ্য থেকে এখন ৪ হাজার জন সরকারি নিয়োগ পাবেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা