স্বাস্থ্য

টিকার নিবন্ধন ছাড়ালো ১ কোটি ২ লাখ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা টিকা পেতে ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৬৫ মানুষ নিবন্ধন করেছেন। এদেরমধ্যে টিকার আওতায় এসেছেন ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ১৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হিসাবে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জন। প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৪০ লাখ ৯২ হাজার ৩ জন। নারী ২৫ লাখ ৩৯ হাজার ১৩১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৬৬০ জন। নারী ১৫ লাখ ৫২ হাজার ৩৩৭ জন।

‘এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৭৭১ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ৮০৮ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন। মডার্নার টিকা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন।’

‘অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ১৮২ জন এবং নারী ৩৭ লাখ ৬২ হাজার ৫৮৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৫ হাজার ১০৩ জন এবং নারী ১৫ লাখ ৫১ হাজার ৬৩৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭৬ হাজার ৯৩ জন এবং নারী ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ এবং ২ হাজার ২৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩ লাখ ৭৪ হাজার ৫৩৬ জন এবং নারী ২ লাখ ৭৭ হাজার ১৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৫৫৭ জন পুরুষ এবং নারী ৭০২ জন।
ঢাকার ৭টি কেন্দ্রে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৩২৫জন ও নারী ৬ হাজার ৬৫৬ জন। গত ২১ জুলাই এই টিকা পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এরপর গত ১ জুলাই থেকে ফাইজারের প্রথম ডোজ গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এই টিকা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন। এদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৬৩ জন ও নারী ৪৪ হাজার ৫০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা