স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৩৭.৩৯, মৃত্যু আরও ৪

চট্টগ্রাম ব্যূরো :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১১ জন। এ সময়ে মারা গেছেন আরও ৪ জন। শনাক্তের হার ৩৭.৩৯ শতাংশ। বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৪৬৫ জন ও বিভিন্ন উপজেলার ১৪৬ জন রয়েছেন। সর্বমোট শনাক্ত ৬২ হাজার ২০০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৪ মারা গেছেন। তারা সবাই নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৮৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৫১ জন।

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামে করোনা শনাক্ত হয় ৬৬২ জনের। মারা যায় ৯ জন। শনাক্তের হার ৩৫.৫৯ শতাংশ। সোমবার (৫ জুলাই) করোনা শনাক্ত হয় ৫৫৯ জনের। মারা যায় পাঁচজন। করোনা শনাক্তের হার ছিল ৩৪.১২ শতাংশ। রোববার (৪ জুলাই) করোনা আক্রান্ত হয়েছিল ৩৬৯ জন, মারা গিয়েছিল ছয় জন। শনাক্তের হার ছিল ৩৩.৮৮ শতাংশ। শনিবার (৩ জুলাই) করোনা আক্রান্ত হয়েছিল ২৬২ জন, মারা গিয়েছিল একজন। শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। শুক্রবার (২ জুলাই) আক্রান্ত হয়েছিল ৪২১ জন, মারা গিয়েছিল চারজন। শনাক্তের হার ছিল ৩৪.১৭ শতাংশ।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা