স্বাস্থ্য

বরিশালে কমেছে মৃত্যু, বেড়েছে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে বেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে গত কয়েকদিনের তুলনায় কমেছে মৃতের হার । নতুন করে ৩৪৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আরটি-পিসিআর ল্যাবে আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৫৯ দশমিক ৪ শতাংশ।

রোববার (৪ জুলাই) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানায়, জেলা ভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায়, ১২১ জন। এ পর্যন্ত এ জেলায় আক্রান্ত বিবেচনায় শনাক্ত হয়েছে ৮ হাজার ১৯৫ জন। মোট মারা গেছে ১৩০ জন। সুস্থ হয়েছে ৬ হাজার ৫৪২ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৩৮ জন ভর্তি হন। এরমধ্যে উপসর্গ নিয়ে দুইজন এবং করোনা ওয়ার্ডে আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২১০ জন চিকিৎসাধীন রোগী রয়েছে। যারমধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ, ১৬৫ জন আইসোলেসনে চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এরমধ্যে ৫৯ দশমিক ০৪ শতাংশের করোনা পজিটিভ এসেছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা