স্বাস্থ্য

বেসরকারিতে অ্যান্টিজেন টেস্ট ফি ৭০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস নির্ণয়ে আগামী দু-একদিনের মধ্যেই দেশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন টেস্ট চালু করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কোভিড-১৯ রোগ নির্ণয়ের জন্য এন্টিজেন টেস্ট কিটের নামসহ মূল্য নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে অনুমোদনের জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বর্তমান মহামারির সময়ে আরটি-পিসিআর মেশিনের পাশাপাশি এন্টিজেন টেস্ট চালু করা অতীব জরুরি। তাই ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কিটস দিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অ্যান্টিজেন চালু করার সুপারিশ করা হয়েছে।

সরকারি স্বাস্থ্য সেবা খাতে বিগত কয়েকমাস ধরে এন্টিজেন টেস্ট ১০০ টাকায় করা হচ্ছে। বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে কিটসের মূল্য ও অন্যান্য খরচসহ পরীক্ষাটির সর্বোচ্চ মূল্য ৭০০টাকা নির্ধারণ করতে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা