স্বাস্থ্য

৩০০ নার্সকে নিয়োগের দাবি 

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)র মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ নার্স এখনো চাকরির সুপারিশ পায়নি বলে অভিযোগ তুলেছেন। উত্তীর্ণদের বয়স ৩০ এর বেশী হওয়ায় অন্য কোন পরীক্ষায় অংশ নিতেও পারছেন না। এ অবস্থায় এসব নার্সদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২১ জুন) জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে ২০১৬ সালের পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ নার্সরা এক মানববন্ধনে এই দাবি জানায়।

তাদের অভিযোগ, ২০২০ সালের ৩০ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় পিএসসির কাছে ছয় হাজার নার্স চাইলেও ২০১৬ সালের ভাইভা থেকে নিয়োগের সুপারিশ না পাওয়া ২০০-৩০০ নার্সকে বাদ দিয়ে ২০১৭ সালের ৫ হাজার ৫৪ জন নার্সকে পুনরায় নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। এতে করে আগে উত্তীর্ণ ৩০০ নার্স চাকরিপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, আমাদের ৩০০ জন নার্সকে ‘করোনাভাইরাস’ মোকাবিলায় দেশের যেকোনো প্রান্তে নিয়োগের ব্যবস্থা করুন। আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ দিন।

সান নিউজ/জেআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা