স্বাস্থ্য

শনাক্তের ৮০ শতাংশই ভারতীয় ধরন

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করে ৮০ শতাংশই ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। সরকারের একটি গবেষণায় দেশে ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়া গেছে।

গত ১৬ মে, দেশে ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত হওয়ার পর- এ পর্যন্ত পঞ্চাশটি নমুনার জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়েছে। এসব নমুনার মধ্যে ৪০টি নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে সংগ্রহ করা ১৬টির মধ্যে ১৫টি, গোপালগঞ্জ থেকে সংগ্রহ করা সাতটির মধ্যে সবগুলোই, খুলনা শহর থেকে সংগ্রহ করা তিনটির সবগুলো এবং ঢাকা শহরের চারটির মধ্যে ২টিতে ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত হয়েছে।

এছাড়া, ভারত থেকে ফেরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বিভিন্ন জেলার অপর তিনজন হলেন চুয়াডাঙ্গা ও খুলনায় চিকিৎসাধীন রয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের মধ্যে ১৪ জন বিদেশে যাননি এবং যারা অন্যদেশে ভ্রমণ করেছেন তাদের সংস্পর্শেও আসেননি। ‘সুতরাং, বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ হচ্ছে’, গবেষণায় দেখা গেছে।

গত বছরের অক্টোবরে ভারতীয় ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত করা হয়। এটি ভাইরাসের আগের স্ট্রেইনের চেয়ে অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ভেরিয়েন্টটিকে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে অভিহিত করে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা