স্বাস্থ্য

আরও ৬ লাখ ডোজ টিকা দি‌চ্ছে চীন

নিজস্ব প্রতিবেদক : উপহার হি‌সে‌বে বাংলা‌দেশ‌কে আরও ছয় লাখ ডোজ ক‌রোনার টিকা দি‌চ্ছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১২ মে বাংলাদেশ‌কে ৫ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।

শুত্রবার (২১ মে) ঢাকার চীনা দূতাবাস থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হয়। এ‌তে বলা হয়, চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‌’র কাছে টিকার জন্য কূট‌নৈ‌তিক পত্র দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌ন। তার প‌রি‌প্রেক্ষি‌তে আজ টে‌লি‌ফো‌নে পররাষ্ট্রমন্ত্রী মো‌মেন‌কে বাংলা‌দে‌শে‌কে ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান ওয়াং ই।

বিজ্ঞ‌প্তি‌তে‌ জানা‌নো হয়, বাংলাদেশের ক‌রোনা মহামারির সর্বশেষ পরিস্থিতির দিকে চীন গভীর নজর রাখছে। মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ের গুরুত্বপূর্ণ এ সময়ে টিকার সংকট নিয়ে উদ্বিগ্ন চীন।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশে উপহারের প্রথম চালানের ৫ লাখ টিকা আসার ৯ দিনের মাথায় আরও ৬ লাখ টিকা উপহারের ঘোষণা দিলো চীন, যা দুই দেশের সম্পর্কের গভীরতা নির্ণয়ে সহায়তা করে। এতে প্রমাণিত হয় চীন বাংলাদেশের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্কে কতটা গুরুত্ব দেয়।

চীন বিশ্বাস করে, চীনের দ্বিতীয় ধাপে দেওয়া উপহারের টিকা অবশ্যই বাংলাদেশ সরকার ও জনগণকে মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি শক্তি যোগাবে।

ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মহামারির বিরুদ্ধে চীন লড়াই চালিয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে মহামারিরোধী সহযোগিতা আরও জোরদার করবে। দুই দেশের জনগণের স্বাস্থ্য ও জীবন কার্যকরভাবে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সহায়তা করবে চীন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা