স্বাস্থ্য

চীন থেকে ৫ কোটি টিকা কিনতে চায় বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, চীন থেকে প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ করোনার টিকা কিনতে চায় বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে উপহার হিসেবে করোনা সামগ্রী তোলে দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ভ্যাকসিন ট্রায়ালের খরচ আমাদেরকেই দিতে বলেছিল চীন, যেটা পৃথিবীতে বিরল। কিন্তু তখনই বাংলাদেশ জানিয়ে রেখেছিল পরবর্তীতে তাদের থেকে টিকা কেনা হবে। এ সময় উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন।

নেপালের করোনা অবস্থার অবনতি হওয়ায় আক্রান্তদের জন্য মেডিকেল সামগ্রী ঢাকাস্থ নেপালি রাষ্ট্রদূত ড. বংশিধর মিশ্রের হাতে তুলে দেন পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্র নীতি, আমরাই ঠিক করবো, চীনা রাষ্ট্রদূত কি বললো সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্মিত সার্ক কোভিড জরুরি তহবিল থেকে নেপালের জন্য বেক্সিমকো ফার্মার দ্বারা নির্মিত রেমডিসিভির ইনজেকশনের ৫০০০ ডোজ টোকন বাক্স রাষ্ট্রদূতের হাতে হস্তান্তর করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এই আইটেমগুলো যথেষ্ট পরিমাণ পাঠাচ্ছে যা শিগগিরই নেপাল দূতাবাসের দ্বারা নেপালে স্থানান্তরিত হবে। হস্তান্তরকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা