স্বাস্থ্য

টিকা পেতে ৬ দেশের নতুন প্ল্যাটফর্মে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে ৬টি দেশের নতুন প্ল্যাটফর্মে যোগ দিচ্ছে বাংলাদেশ।
‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের দেশগুলো হলো- চীন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এটা কোনো জোট নয়। এটি ৬ দেশের সহযোগিতার একটি প্ল্যাটফর্ম।

এর আগে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন যার দরকার হবে এই প্ল্যাটফর্ম থেকে তারা ভ্যাকসিনগুলো সংগ্রহ করবে। এটাকে বলছি সাউথ এশিয়ার ছয় দেশের পারস্পরিক সহযোগিতা। এখন আমরা চীনের সঙ্গে সম্পর্ক করেছি। চীন আমাদের খুব শিগগিরই ভ্যাকসিন দেবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, শুরুতেই চীন উপহার হিসেবে বাংলাদেশকে ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে। এজন্য একটি সমঝোতা স্মারক সই হবে, যেটির খসড়া তৈরি শেষ হয়েছে।

আবদুল মোমেন আরও জানান, একইসঙ্গে নিজেরা টিকা তৈরির জন্য রাশিয়ার সহায়তা নিচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে বাংলাদেশকে টিকা তৈরির প্রযুক্তি দেবে রাশিয়া। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হচ্ছে। প্রযুক্তিটি অন্য কোথাও দেয়া যাবে না- এমন শর্তে টিকা তৈরির এ প্রযুক্তি দিতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ তাতে সম্মতি জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে এই প্রযুক্তি দেয়ার কথা বলেছে রাশিয়া। এ পুরো প্রক্রিয়া শেষ হতে ২ থেকে ৩ মাস লাগতে পারে বলেও জানান তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা