স্বাস্থ্য

শীতজনিত রোগে আক্রান্ত সোয়া তিন লাখ মানুষ

সান নিউজ ডেস্ক:

শীত বাড়ার সাথে সাথে শীতকালীন কিছু রোগের প্রকোপ দেখা যায়।তার মধ্যে পেটের পীড়া ও শ্বাসতন্ত্রের জটিলতা অন্যতম। এবার ডিসেম্বরে শীত জাঁকিয়ে বসায় রোগে আক্রান্ত হয়েছেন অনেক মানুষ। তবে জানুয়ারিতে আক্রান্তের পরিমাণ কিছুটা কমেছে।স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ডায়রিয়ায় এক লাখ ২৫ হাজার ৬৫৩, শ্বাসতন্ত্রের সংক্রমণের শিকার ৫০ হাজার ৭৮৬ এবং জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরে আক্রান্ত ১ লাখ ৪১ হাজার ১০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।মৃতদের মধ্যে ৪ জন ডায়রিয়ায়, ১৭ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে ও অপর ৩০ জন অন্য জটিলতায় আক্রান্ত ছিলেন।এদিকেআবহাওয়া অফিস বলছে“জানুয়ারিতে শীতের তীব্রতা কিছুটা বাড়াতে পারে। সেজন্য প্রয়োজনীয় গরম কাপড় পরা, খাওয়ার দাওয়ার সময় পরিচ্ছন্নতা বজায় রাখলে শীতের রোগ আক্রান্ত করবে কম।”

ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রয়েছে রোগীদের চাপ। ডায়রিয়া, ব্রংকাইটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানুষ শেরপুর জেলা সদর হাসপাতালে ভিড় করছেন।ডিসেম্বরের শেষের দিকে খুলনা শিশু হাসপাতালের বহির্বিভাগে ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগ নিয়ে চিকিৎসা সেবা নেয় প্রতিদিন গড়ে ২৫০ জনেরও বেশি শিশু ।

এবার পৌষের শুরুতেই দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। আর জানুয়ারির শুরুতেই দেশজুড়ে বৃষ্টি হওয়ায় শীত আরও বাড়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পূর্বাভাসে তারা বলছে, চলতি জানুয়ারি মাসে সারা দেশে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে সোমবারের পরপর একটি, মাসের মাঝামাঝি সময়ে ও শেষ সপ্তাহে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সান নিউজ/ শিলু

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা