স্বাস্থ্য

হাত-পায়ে ঝি ঝি ধরলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : হাতে বা পায়ে ‘ঝি ঝি ধরা’ বিষয়টি নিয়ে আমরা সবাই পরিচিত। সাধারণত পা বা হাতের ওপর লম্বা সময় চাপ পড়লে সাময়িক যে অসাড় অনুভূতি তৈরি হয় সেটিকেই আমরা ঝি ঝি ধরা বলে থাকি।

এই উপসর্গটিকে ডাক্তারি ভাষায় বলা হয় ‘প্যারেসথেসিয়া’। এটিকে ইংরেজিতে ‘পিনস অ্যান্ড নিডলস’ও বলা হয়ে থাকে। শরীরের যে অংশে ঝি ঝি ধরে, সেখানে অসাড়তার পাশাপাশি এমন একটি অনুভূতির তৈরি হয় যেন অসংখ্য সুঁই দিয়ে একসাথে ওই অংশে খোঁচা দেয়া হচ্ছে। তবে সাধারণত কিছুক্ষণের মধ্যেই অসাড়তা এবং খোঁচা লাগার মতো অস্বস্তিকর অনূভুতি চলে গিয়ে স্বাভাবিক অনুভূতি ফিরে আসে।

দীর্ঘক্ষণ বসা বা শোয়ার পর যদি হাত বা পা এমন অবস্থানে বেশ কিছুক্ষণ থাকে যেখানে সেটির ওপর লম্বা সময় ধরে চাপ পড়ে, তখন ঝি ঝি ধরার সম্ভাবনা থাকে। পজিশন পরিবর্তন করলে এ ধরনের অনুভূতি দূর হয়ে যায়, কারণ সংশ্লিষ্ট স্নায়ু চাপমুক্ত হয়। তাই এটাকে ‘টেম্পোরারি প্যারেস্থেসিয়া’ বা ‘সাময়িক ঝি ঝি ধরা’ বলা হয়।

কিন্তু বিভিন্ন কারণে দীর্ঘসময় ঝি ঝি ধরার মতো ঘটনাও ঘটে থাকে। ঝি ঝি ধরা লেগে থাকলে বুঝে নিতে হবে যে শরীরে কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা বা মেডিক্যাল ডিসঅর্ডার রয়েছে। এটাকে ‘ক্রনিক প্যারেস্থেসিয়া’ বলা হয়। স্বাস্থ্য সমস্যা শনাক্তের পর চিকিৎসা না করলে ক্রনিক প্যারেস্থেসিয়াকে হঠানো যায় না। তাই পজিশন পরিবর্তনেও কাজ না হলে অথবা শারীরিক ভঙ্গি ঠিক থাকার পরও ঝিঁঝিঁ ধরলে চিকিৎসকের কাছে যেতে হবে। এখানে সাময়িক ঝিঁঝিঁ ধরা অথবা অসাড় অবস্থা দূর করার পাঁচটি টেকনিক দেয়া হলো।

* স্নায়ুকে চাপমুক্ত করুন: সংশ্লিষ্ট স্নায়ু থেকে চাপ দূর করলে ঝি ঝি অনুভূতি চলে যাবে। স্নায়ুকে চাপমুক্ত করতে শারীরিক ভঙ্গিতে (যেমন- পায়ের ওপর পা তুলে বসে থাকা অথবা বাহুতে ভার দিয়ে ঘুমানো) পরিবর্তন আনুন। অর্থাৎ যদি মনে হয় যে শারীরিক ভঙ্গির কারণে স্নায়ুতে চাপ পড়েছে, তাহলে পজিশন পরিবর্তন করুন।

* নড়াচড়া করুন: হাঁটলে অথবা নড়াচড়া করলে রক্তপ্রবাহ বাড়বে এবং ঝি ঝি ধরার অস্বস্তিকর অনুভূতি চলে যাবে। পায়ের ওপর পা তুলে বসে থাকলে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন অথবা হাতের ভার সরিয়ে নাড়াচাড়া করুন। এর ফলে রক্তপ্রবাহের স্বাভাবিকতা ফিরে এসে কয়েকমিনিটের মধ্যে ঝি ঝি অনুভূতি দূর হয়ে যাবে।

* হাতকে মুষ্টিবদ্ধ করুন ও খুলুন: আপনার হাতে বা বাহুতে ঝি ঝি ধরলে হাতকে মুষ্টিবদ্ধ করুন ও খুলুন। প্রক্রিয়াটি কিছুসময় পুনরাবৃত্তি করুন। এই ব্যায়ামে দ্রুত রক্তপ্রবাহ বাড়বে ও স্নায়ুগুলো প্রশান্ত হবে। ঝি ঝি অনুভূতি তাড়াতে ব্যায়ামটি বেশ কার্যকর।

* পায়ের আঙুলকে উপর-নিচ করুন: আপনার পায়ে ঝি ঝি ধরলে পায়ের আঙুলগুলোকে নাড়াচাড়া করলে (বিশেষ করে উপর-নিচ করলে) উপকার পেতে পারেন। পায়ের আঙুলগুলোকে উপর-নিচ করলে রক্তপ্রবাহের স্বাভাবিকতা ফিরে আসে অথবা রক্ত চলাচল বাড়ে। এটা পায়ের অসাড় অবস্থা দূর করে।

* মাথাকে এক পাশ থেকে আরেক পাশে ঘোরান: আপনার হাতের বাহুতে ঝি ঝি ধরলে মাথাকে এক পাশ থেকে আরেক পাশে ঘোরালে অস্বস্তিকর অনুভূতি উধাও হবে। তবে কাজটা করতে হবে ধীরে ধীরে। এতে ঘাড়ের স্নায়ুগুলো থেকে চাপ কমে যায়, যার ফলে বাহুর অসাড়তা দূর হয়ে যায়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা