স্বাস্থ্য

প্রথম দিনে টিকা নিলেন ৩১ হাজার ১৬০ জন

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গণটিকা প্রদান কার্যক্রমের প্রথম দিন রোববার ৩১ হাজার ১৬০ জন নারী-পুরুষ করোনার টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইএমআইএস সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রবিবার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল থেকে দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুরুতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ফ্রন্টলাইনারদের টিকা নেয়ার কথা থাকলেও প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি, সরকারের একাধিক মন্ত্রী, সচিবরা টিকা নিয়েছেন। জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারাও টিকা নিয়েছেন প্রথম দিনে। সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলে দেশব্যাপী টিকাদান কর্মসূচি।

টিকা নেয়ার পর ২১ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে জানা গেছে। তবে তা গুরুতর নয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল ইসলাম জানিয়েছেন, এদের হালকা ও স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে টিকা নেয়া ৩১ হাজার ১৬০ জনের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭, নারী সাত হাজার ৩০৩ জন। টিকা নেয়ার ক্ষেত্রে এগিয়ে ঢাকা বিভাগ।

ঢাকা মহানগরসহ এই বিভাগের ১৩ জেলায় নয় হাজার ৩১৪, চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় ছয় হাজার ৪৩৪, রাজশাহী বিভাগের আট জেলায় তিন হাজার ৭৫৭, রংপুর বিভাগের আট জেলায় দুই হাজার ৯১২, খুলনা বিভাগের ১০ জেলায় তিন হাজার ২৩৩, সিলেট বিভাগের চার জেলায় দুই হাজার ৩৯৬, বরিশাল বিভাগের ছয় জেলায় এক হাজার ৪১২ ও ময়মনসিংহ বিভাগের চার জেলায় এক হাজার ৬৯৩ জন টিকা নিয়েছেন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত ভারতের সেরাম ইনস্টিটিউটে ‍উৎপাদিত টিকার ৭০ লাক ডোজ সরকারের কাছে রয়েছে। এর মধ্যে ২০ লাখ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে। বাকি ৫০ লাখ টিকা সরকার কিনেছে। এই টিকা ৩৫ লাখ মানুষকে দেয়া হবে। তবে শনিবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৮ হাজার মানুষ।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেয়া হয়। এর পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেয়া হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা