স্বাস্থ্য

বেসরকারি হাসপাতালে করোনার ১০ পরীক্ষার মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি হাসপাতাল সমূহে অক্সিজেন ও করোনা সম্পর্কিত ১০ ধরনের পরীক্ষার মূল্য তালিকা চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে নির্ধারিত মূল্যের বাইরে টাকা নিতে পারবে না দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো।

রোবাবার ( ১৭ জানুয়ারি) এ মূল্য তালিকায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত ২৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পাঠানো অক্সিজেন এবং করোনা সম্পর্কিত বেশকিছু পরীক্ষার মূল্য তালিকায় অনুমোদন দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।

মূল্য তালিকায় অক্সিজেন সিলিন্ডার বা সিস্টেমের ৪টি ধরনের কথা উল্লেখ রয়েছে। এতে একক অক্সিজেন সিলিন্ডার ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার সিস্টেমে প্রতি ঘণ্টা ২ থেকে ৫ লিটার অক্সিজেন মাত্রার জন্য ১০০ টাকা, ৬ থেকে ৯ লিটার মাত্রার জন্য ১২৫ এবং ১০ থেকে ১৫ লিটার মাত্রার মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। এছাড়া সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (জেনারেটর বেইজড) ২ থেকে ৫ লিটার মাত্রার ঘণ্টা প্রতি ১২০ টাকা, ৬ থেকে ৯ লিটার মাত্রার জন্য ৩০০ টাকা এবং ১০ থেকে ১৫ লিটার মাত্রার জন্য ৩৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম (লিকুইড অক্সিজেন ট্যাংক বেইজড) ২ থেকে ৫ লিটার অক্সিজেন মাত্রার জন্য ঘণ্টা প্রতি ১২০ টাকা, ৬ থেকে ৯ লিটার মাত্রার জন্য ২৫০ টাকা এবং ১০ থেকে ১৫ লিটার মাত্রার জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এবং হাইফ্লো নেজাল ক্যানুলা ৬০ থেকে ৮০ লিটার মাত্রার অক্সিজেনের জন্য ঘণ্টা প্রতি ৫০০ টাকা ধরা হয়েছে। এসব অক্সিজেনের প্রস্তাবিত মূল্যের ১৪ থেকে ৩০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. ফরিদ হোসেন মিয়া জানান, দেশে লিন্ডে বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড, স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লি. ও ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামে ৪টি প্রতিষ্ঠানের অনুমোদন রয়েছে।এর মধ্যে লিন্ডে বাংলাদেশ এবং স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে থাকে।

তিনি বলেন, ‘অক্সিজেনের মূল্য নির্ধারণের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আর কোনও প্রক্রিয়া বাকি নেই। দুই একদিনের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।’ অক্সিজেন ও উল্লেখিত পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতালগুলো এখন ইচ্ছেমতো দাম নিতে পারবে না বলে মন্তব্য করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, হাসপাতাল শাখা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করলেই তা কার্যকর করতে বাধ্য হবে বেসরকারি হাসপাতালগুলো।’

অক্সিজেন ও অন্যান্য জরুরি পরীক্ষা মূল্য নির্ধারণ করায় মানুষের হয়রানি কিছুটা বন্ধ হবে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই মাহবুব। তবে মূল্য নির্ধারণের সঙ্গে সঙ্গে হাসপাতাল বা ক্লিনিকের প্রকারভেদ করা উচিত বলে মনে করেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবুল কাসেম।

তিনি বলেন, ‘যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা ঠিক আছে। তবে এটা বিবেচনায় আনতে হবে উপজেলা বা জেলা পর্যায়ের একটি হাসপাতাল যে খরচে সেবা দিতে পারবে রাজধানীর একটি বড় হাসপাতাল সে খরচে সেবা দিতে পারবে না। এক্ষেত্রে হাসপাতালের প্রকারভেদ করে মূল্য নির্ধারণ করা উচিত।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা