স্বাস্থ্য

করোনা রোগী বাঁচাতে কার্যকরী আরও দুই ওষুধ

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য আরও দুইটি জীবন রক্ষাকারী ওষুধ আবিস্কৃত হয়েছে। এই ওষুধ দুটি অবশ্য আগে থেকেই এন্টি ইনফ্লেমেটরি ড্রাগস (জ্বালা-পোড়া) ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ ওষুধ অঙ্গ প্রতিস্থাপনের রোগীদের ক্ষেত্রে আইসিইউতে অবস্থানের সময় দেয়া হতো ভেতরে জ্বালা-পোড়া (প্রদাহ) কমানোর জন্য।

এ দুটি ওষুধই স্যালাইনের মতো শরীরে দেয়া হয়। দুটি ওষুধের একটি হলো টোসিলিজুম্যাব এবং অন্যটি স্যারিলুম্যাব। করোনায় আক্রান্ত আইসিইউয়ে চিকিৎসাধীন রোগীদের এই দুটি ওষুধ প্রয়োগে চতুর্থাংশ মৃত্যু ঝুঁকি কমিয়ে দিতে পারে। সুত্র : বিবিসি

ওষুধ দুটি ইতোমধ্যে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন করেছে এবং গত ৭ জানুয়ারি থেকে করোনা আক্রান্ত রোগীদের দেয়ার জন্য ব্রিটেনের সর্বত্র পৌঁছে দেয়া হয়েছে বলে বিবিসিসহ ব্রিটেনের সংবাদমাধ্যমে এসেছে। এ ছাড়া ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ওষুধ দুটি ব্যবহারের জন্য সুপারিশ করা হয়েছে।

মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি এই দুটি ওষুধ প্রয়োগে মারাত্মকভাবে করোনায় আক্রান্ত রোগীদের আইসিইউতে ৭ দিনের বেশি থাকতে হয় না। ডেক্সামেথাসোন সস্তায় প্রাপ্ত একটি স্টেরওয়েড ধরনের ওষুধ। আইসিইউর রোগীদের মৃত্যুঝুঁকি কমিয়ে দিতে পারে এমন একটি সস্তা ওষুধ ডেক্সামেথাসোন আইসিইউয়ের রোগীদের দেয়া হচ্ছিল।

বাংলাদেশেও আইসিইউয়ে ডেক্সামেথাসোন প্রয়োগ করছেন চিকিৎসকরা। ব্রিটেনেই ওষুধ প্রয়োগে প্রত্যেক রোগীর পেছনে ব্যয় হচ্ছে সাড়ে ৭শ (৮৬ হাজার টাকা) থেকে ১ হাজার পাউন্ড (১ লাখ ১৫ হাজার টাকা)। ফলে ব্রিটেনেই প্রতিটি রোগীকে এই ওষুধ ব্যবহারের পর আইসিইউয়ের জন্য খরচ হচ্ছে দৈনিক ২ হাজার পাউন্ড (২ লাখ ৩০ হাজার টাকা)।

এই ওষুধের প্রধান গবেষক ইমপেরিয়াল কলেজের অধ্যাপক এ্যান্থনি গর্ডন বিবিসিকে বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন প্রতি ১২ রোগীর প্রত্যেককে এই ওষুধ দিয়ে চিকিৎসা করলে একজন রোগীকে বাঁচানো যাচ্ছে। এটা একটা বড় পাওনা। এই গবেষণা ব্রিটেনসহ ৬টি দেশের ৮০০ স্বেচ্ছাসেবকের ওপর পরিচালিত হয়েছে।

ফলাফলে বলা হয়েছে, প্রচলিত চিকিৎসায় ৩৬ শতাংশ আইসিইউয়ের রোগী মারা গেছে। কিন্তু আইসিইউ-এ প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে নতুন দুটি ওষুধ প্রয়োগের কারণে ২৭ শতাংশ মৃত্যু কমানো গেছে। উল্লেখ্য টোসিলিজুম্যাব ও স্যারিলুম্যাব প্রয়োগ করলে করোনায় মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের শরীরের ভেতরের জ্বালা-পোড়া কমিয়ে দেয়।

ঠিক এ কারণেই ফুসফুস ও অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়া করোনা রোগীরাও রক্ষা পায়। ব্রিটেনের চিকিৎসকরা করোনায় আক্রান্ত যে কোনও রোগীকেও এই দুটি ওষুধ দেয়ার সুপারিশ করেছেন। এমনকি ডেক্সামেথাসোন পেয়েছে এমন রোগীদেরও এই দুটি ওষুধ দেয়া যাবে। ইতোমধ্যে টোসিলিজুম্যাব ও স্যারিলুম্যাব রফতানি করা নিষিদ্ধ করে দিয়েছে ব্রিটিশ সরকার। তবে এ গবেষণাটি এখনও পিয়ার রিভিউ অথবা কোনও জার্নালে প্রকাশ করা হয়নি।

কিন্তু এমইডিআরএক্সবআইভি নামক সাইটে এর গবেষণার একটি প্রিপ্রিন্ট এ্য্যানালাইসিস পাওয়া যাচ্ছে। এর আগে ডেক্সামেথাসোন ছাড়াও এ্যান্টি ভাইরাল মেডিসিভিরও প্রয়োগ করা হয়েছে আইসিইউর চিকিৎসাধীন করোনা রোগীদের।

এতে বলা হয়েছে, রেমডিসিভির প্রয়োগ করোনা রোগীদের হাসপাতাল অবস্থান ৪ থেকে ৫ দিন কমিয়ে দেয়। তবে রেমডিসিভির প্রয়োগ মৃত্যু কমাতে পারে না। কিন্তু আলোচ্য টোসিলিজুম্যাব ও সিরিলুম্যাব আইসিইউয়ের করোনার রোগীদের প্রয়োগ করা হলে মৃত্যু কমিয়ে দিতে পারে এক-চতুর্থাংশ পর্যন্ত।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা