স্বাস্থ্য

করোনার টিকা তৈরির অনুমোদন পেলো গ্লোব বায়োটেক

নিজস্ব প্রতিবেদক : ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা উৎপাদন করার অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে।

বুধবার ( ৬ জানুয়ারি)গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত। তিনি জানান, তারা এই টিকার নাম দিয়েছেন ‘বঙ্গভ্যাক্স‘।

ডা. আসিফ জানান, যে কোনও ওষুধ উৎপাদনের জন্য ওষুধ প্রশাসন অধিদফরের অনুমতি প্রয়োজন হয়। গ্লোব বায়োটেককে এই টিকা উৎপাদনের জন্য অনুমতি দিয়েছে অধিদফতর। দেশে করোনা ভাইরাসের টিকা প্রাপ্তির অনিশ্চয়তা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা জন্ম হয়।

এরই মধ্যে বুধবার গ্লোব বায়োটেককে এ অনুমোদন দেওয়া হলো। টিকা উৎপাদনের পর গ্লোব বায়োটেক টিকার ক্লিনিক্যানি ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলে জানান আসিফ মাহমুদ। গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন শাখার প্রধান ডা. আসিফ মাহমুদ জানান, গত বছরের ১৮ অক্টোবর প্রাণীর ওপর তাদের টিকার সফল পরীক্ষা হয়েছে।

তারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ৩টি টিকা উদ্ভাবন করেছে। এগুলো হলো-ডি-৬১৪ ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাজমিড ও এডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর।

বিদায়ী বছরের ২ জুলাই থেকে করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের দাবি করে আসছিল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো কোনও প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করে।

এরপর গত ৮ মার্চ টিকা তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের নাম রয়েছে। যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় রয়েছে, তার মধ্যে গ্লোবের ৩টি টিকা রয়েছে।

বিশ্বের অগ্রাধিকারপ্রাপ্ত টিকাসমূহের মধ্যে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদনের পর্যায়ে রয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার। এই টিকা সরবরাহ করবে বেক্সিমকো ফার্মা। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, বেক্সিমকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে জি টু জি ফর্মূলায় চুক্তি হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা