স্বাস্থ্য

যুক্তরাজ্যে করোনার নতুন ধরনে ভয়াবহতা

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন ধরন ভয়াবহ রূপ নিয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর) ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দেশে আক্রান্ত হয়েছে ৫৫ হাজার ৮৯২ জন। যা দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পরার পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। অন্যদিকে বৃহস্পতিবার একইদিনে সেখানে মারা গেছে ৯৬৪ জন। খবর আনাদোলু এজেন্সির।

যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৫১২ জন। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৩৫২ জন। গত এক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪.৩ শতাংশ। গত কয়েকদিনে প্রতিদিন গড়ে ৫০ হাজারের বেশি আক্রান্ত হচ্ছে।

যুক্তরাজ্যে নতুন করোনা ভাইরাসের দুটি রূপ দেখা গেছে। যেগুলো প্রকৃত করোনা ভাইরাসের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যবাসীকে নতুন বছর ঘরে বসেই পালন করতে বলা হয়েছে। বিধি-নিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা