স্বাস্থ্য

করোনাভাইরাস শেষ মহামারি নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, করোনা ভাইরাস মহামারির সঙ্কটই শেষ মহামারি নয়। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবিলা এবং জীবজন্তুর কল্যাণ ছাড়া মানব স্বাস্থ্যের উন্নতির প্রচেষ্টা বিনষ্ট হবে।

রোববার (২৭ ডিসেম্বর) প্রথম মহামারি প্রস্তুতির আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এতে তিনি আরও বলেন, করোনা মহামারি থেকে শিক্ষা নেয়ার এখনই সময়। দীর্ঘ সময় নিয়ে বিশ্ব আতঙ্ক এবং অবজ্ঞার চক্রে আবদ্ধ হয়ে পরিচালিত হয়েছে।

তার ভাষায়, আমরা অর্থ ঢেলেছি একটি প্রাদুর্ভাবের আবির্ভাবে। কিন্তু যখনই সেটা শেষ হয়ে গিয়েছে, আমরা সে সম্পর্কে ভুলে গিয়েছি। পরবর্তী মহামারি রোধে কিছুই করি না। এটা ভয়াবহভাবে একটি স্বল্পদূরদৃষ্টি এবং খোলাখুলি বলছি, বিষয়টি অনুধাবন করা কঠিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থায় বিশ্বের প্রস্তুতি বিষয়ক প্রথম বার্ষিক প্রতিবেদন ২০১৯ সালের সেপ্টেম্বরে গ্লোবাল প্রিপেয়ার্ডনেস মনিটরিং বোর্ড প্রকাশ করে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার কয়েক মাস আগে এই রিপোর্ট প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ভয়াবহ মহামারি মোকাবিলায় বিশ্ব অপ্রস্তুত।

টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, ইতিহাস আমাদের বলে, করোনা ভাইরাস মহামারিই সর্বশেষ মহামারি নয়। মহামারি প্রকৃতপক্ষে জীবনের একটি ফ্যাক্ট। মহামারি আমাদের সামনে এই তথ্যই জোরালোভাবে তুলে ধরেছে যে, মানবজীবন, পশুপাখি এবং গ্রহের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা