স্বাস্থ্য

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি : টিকাদান কর্মসূচি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সারা দেশের প্রায় ২০ হাজার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে রয়েছেন । দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা এ কর্মবিরতি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন।

বাংলাদেশ হেলথ্‌ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক শেখ রবিউল আলম খোকন বলেন, তাদের আন্দোলন চলছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বসে আলোচনার পর তারা তাদের কর্মসূচি স্থগিত করতে পারেন। এ ছাড়া আগামী ১২ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য হাম-রুবেলা কর্মসূচিতে তারা কাজ করবেন।

তবে স্বাস্থ্য সহকারীদের আরেকটি দল কর্মবিরতির প্রতিবাদ জানিয়ে কর্মসূচি অব্যাহত রাখার কথা বললেও কার্যত মাঠে নেই। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দেশের কয়েক লাখ শিশু ও তাদের অভিভাবকেরা। জানা গেছে, দেশে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ্‌ এসিস্ট্যান্ট এসোসিয়েশন’ সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে গত ২৬শে নভেম্বর থেকে কর্মবিরতিতে রয়েছেন।

হাম-রুবেলা ক্যাম্পেইনসহ দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কর্মসূচিতে বিরত থাকার ঘোষণা দেন। এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ হেল্‌থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি ও কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক শেখ রবিউল আলম খোকন বলেন, প্রজাতন্ত্রের পদোন্নতি বিধি অনুযায়ী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী ৩ থেকে ৭ বছর পরপর পদোন্নতি পান।

কিন্তু একজন স্বাস্থ্য সহকারী ২০ থেকে ২৫ বছরে পদোন্নতি পেয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হতে পারেন না। দীর্ঘ বছর পর পদোন্নতি পেলেও স্বাস্থ্য পরিদর্শক হতে কমপক্ষে ৫ থেকে ৭ বছর অপেক্ষা করতে হয়। অনেকে এমন সময় পদোন্নতি পান, যখন চাকরির বয়স মাত্র ৫ থেকে ৬ মাস বাকি থাকে। পদোন্নতি হলেও বেতন বাড়ে না এক পয়সাও।

এই বৈষম্য বন্ধে অতীতে নীতি-নির্ধারকরা বার বার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে বাধ্য হয়েই তারা নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণে কর্মবিরতিতে রয়েছেন।

স্বাস্থ্য সহকারীরা আরও অভিযোগ করেন, ১৯৯৮ সালের ৬ই ডিসেম্বর বর্তমান প্রধানমন্ত্রী স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে তাদের পদোন্নতি বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি কমিটিও গঠন করে দেন।

এ ছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্য সহকারীরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, তৎকালীন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম ও মহাপরিচালক আবুল কালাম আজাদ দাবি মেনে নিয়ে ৩০শে জুনের মধ্যে তা বাস্তবায়ন করা হবে মর্মে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। কিন্তু এখন পর্যন্ত তা না হওয়ায় এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন চান স্বাস্থ্য সহকারীরা।

তবে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নামের ব্যানারে আরেকটি দল স্বাস্থ্য সহকারীদের সবচেয়ে পুরাতন সংগঠন দাবি করে এই কর্মবিরতির প্রতিবাদ জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে গণমাধ্যমে বিবৃতিও দিয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, হাম-রুবেলার ক্যাম্পেইনের প্রস্তুতি হিসেবে কিছু কাজ যথাসময়ে সম্পন্ন না হওয়ায় পূর্ব ঘোষিত ৫ই ডিসেম্বর থেকে ক্যাম্পেইন শুরু হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এক সপ্তাহ অর্থাৎ আগামী ১২ই ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।

এটা চলবে ২৪শে জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে আমরা স্বাস্থ্য সহকারীদের সঙ্গে কথা বলছি। তাদের দাবি-দাওয়াগুলো পরিচালক প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের ব্যাপারে কর্তৃপক্ষ ওয়াকিবহাল। তারা চায় আদেশ। আদেশ হতে ৩/৪ মাস সময় লাগে।

তিনি আরও জানান, একটি চিঠি ইস্যু হয়েছে। যারা কাজে ফিরবে না তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। পরিচালক (প্রশাসন) ডা. হাসান ইমাম বলেন, স্বাস্থ্য সহকারীরা বেতন-ভাতা নয় বরং ১৬ থেকে ১৩তম গ্রেডে আসার দাবি করেছে। তবে স্বাস্থ্য অধিদফতর সরকারি চাকরির স্কেল পরিবর্তন করতে পারে না। দাবি-দাওয়াগুলো সুপারিশ আকারে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা