স্বাস্থ্য

করোনায় শীতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারণ সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে বলতে গেলে সংক্রমণ হার ১০-এর নিচে নামতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

সোমবার ( ১৬ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, বাংলাদেশে করোনার সামাজিক সংক্রমণ চলছে। আমাদের সংক্রমণ শুরু হওয়ার পর একসময় চূড়ায় পৌঁছেছিল। সংক্রমণ কখনই বাংলাদেশে নিয়ন্ত্রিত হয়নি।

সংক্রমণ কমেছিল এখন আবার বাড়ছে। যেহেতু সামনে শীত, এই সময়ে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কারণ শীতকালে ঠান্ডাজনিত রোগ ব্রঙ্কাইটিস, ফেরিনজাইটিস, নিউমোনিয়া ছাড়াও সাধারণ জ্বর, ইনফ্লুয়েঞ্জা জাতীয় সংক্রমণ বাড়বে।

যেহেতু এগুলো শ্বাসজনিত রোগ আর করোনায় মৃত্যুর প্রধান কারণ হলো শ্বাসজনিত সমস্যা। সুতরাং শিশু ও বয়স্ক যারা ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগবে, যাদের ফুসফুসে সংক্রমণ আছে তাদের মধ্যে মৃত্যু হার বেশি হবে।

তিনি আরও বলেন, করোনা থেকে বাঁচার উপায় দুটি। একটি হচ্ছে- টিকা, অন্যটি স্বাস্থ্যবিধি মানা। যতদিন পর্যন্ত টিকা না আসছে, ততদিন পর্যন্ত জনগণকে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং রাষ্ট্রকেও জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে হবে।

ডা. মোজাহেরুল বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো করোনার প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। সেখানে অক্সিজেন সরবরাহ, নেজাল ক্যানোলা ও অক্সিজেন মাস্ক মজুদ রাখতে হবে। এর পাশাপাশি জেলা হাসপাতালে আইসিইউ বেড ও ভেন্টিলেটর মজুদ রাখতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা