স্বাস্থ্য

করোনা চিকিৎসায় মনোক্লোনালি এ্যন্টিবডি অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসের চিকিৎসায় মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা এলি লিলির তৈরি মনোক্লোনাল এ্যন্টিবডির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ)।

করোনাভাইরাসে সংক্রমিত কেবল হালকা ও মাঝারি জটিলতায় ভোগা শিশু ও প্রাপ্তবয়স্কদের চিকিৎসায় বামলানিভিমাব নামের এ ওষুধ ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। ব্লেজ-১ নামে একটি সমীক্ষায় ফলাফলের ভিত্তিতে এফডিএ এ অনুমোদন দিয়েছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এলি লিলির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. ড্যানিয়েল স্কোভ্রোনস্কি ব্যাখ্যা করেন, ব্লেজ-১ সমীক্ষায় বামলানিভিমাব করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার প্রথম দিকেই দেয়া হয়েছিল। ওষুধটি ভাইরাসটিকে নিষ্ক্রিয় করতে ও কভিড-১৯ সম্পর্কিত হাসপাতালে ভর্তি হ্রাস করতে সহায়তা করতে পারে।

ড্যানিয়েল বলেন, গবেষণাটি আমাদের বিশ্বাসকে সমর্থন করেছে যে এ্যন্টিবডিগুলোকে নিষ্ক্রিয় করা ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা বিকল্প হতে পারে। এফডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদিও এ চিকিৎসার নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়ন করা অব্যাহত রয়েছে।

তবে ক্লিনিক্যাল ট্রায়ালে বামলানিভিমাব প্লাসবো চিকিৎসার সঙ্গে তুলনা করে দেখা গেছে, ওষুধটি কভিড-১৯-এ সংক্রমিত হয়ে রোগীর হাসপাতালে ভর্তি বা আইসিইউতে যাওয়ার মতো অবস্থা হ্রাস করেছিল। তবে এফডিএ সতর্ক করেছে, ভাইরাসটিতে সংক্রমিত হয়ে বিভিন্ন জটিলতায় এরই মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

কভিড-১৯-এর কারণে অক্সিজেনের প্রয়োজন, এমন রোগীদের ক্ষেত্রে বামলানিভিমাব অনুমোদিত নয়। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বামলানিভিমাব চিকিৎসার কোনো সুবিধা দেখা যায়নি। উচ্চপ্রবাহের অক্সিজেন কিংবা ভেন্টিলেটরের প্রয়োজন হওয়া রোগীদের বামলানিভিমাবের মতো মনোক্লোনাল অ্যান্টিবডি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা