স্বাস্থ্য

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত সরকার

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ, বিস্তার রোধ এবং প্রতিকারের জন্য গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ প্রস্তুতির অধীন সংযুক্ত দপ্তরের তথ্য (গৃহীত কার্যক্রম, সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা, উপকারভোগী, ব্যয়, ভবিষ্যৎ প্রস্তুতি, কার্যক্রমে সীমাবদ্ধতা এবং উত্তরণে করণীয় সম্পর্কে সুপারিশ) জানাতে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

সে নির্দেশনার আলোকে প্রতিবেদন দাখিল করতে সময়সীমা বেধে দেওয়া হয়েছিল গত ১২ অক্টোবর পর্যন্ত। বেধে দেওয়া সময়ের মধ্যে এখনোও প্রতিবেদন পায়নি মন্ত্রিপরিষদ বিভাগ। এ অবস্থায় সোমবার (০২ নভেম্বর ) আরেকটি চিঠির মাধ্যমে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) এর মধ্যে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত কার্যক্রম এবং ভবিষ্যৎ প্রস্তুতির তথ্য প্রদান করতে বলা হয়েছে।

কিন্তু মন্ত্রণালয়/বিভাগ এবং মাঠ পর্যায়ের কার্যালয় থেকে এখনো কোনো প্রতিবেদন পায়নি। এমতাবস্থায় কোভিড ১৯-এর সংক্রমণ, বিস্তার রোধ এবং প্রতিকারের জন্য গৃহীত কার্যক্রম ও ভবিষ্যৎ প্রস্তুতির তথ্য (অধীন/সংযুক্ত দপ্তরের তথ্যসহ) আগামী ৫ নভেম্বরের মধ্যে পাঠানোর জন্য সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হলো।

দরজায় কড়া নাড়ছে শীত। যদিও অন্য বছরের তুলনায় এবার শীত মৌসুম শুরু হচ্ছে করোনা সংক্রমণের আতঙ্ক নিয়ে। কারণ শীতে করোনাভাইরাসের সংক্রমণের প্রকোপ আরও বাড়তে পারে বা এর দ্বিতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে এরই মধ্যে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

এক্ষেত্রে দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও দাবি করেছেন, স্বাস্থ্য খাতের পাশাপাশি সরকারের অন্যান্য মন্ত্রণালয়ও করোনাভাইরাস নিয়ে কাজ করেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও জনগণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সম্মিলিতভাবেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা