ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

জন্মের আগেই মায়ের গর্ভে শিশুর অস্ত্রোপচার!

সান নিউজ ডেস্ক

চিকিৎসাবিজ্ঞানে নতুন ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। প্রথমবারের মতো মায়ের গর্ভে থাকা একটি শিশুর জটিল জন্মগত ত্রুটি সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে সংশোধন করা হয়েছে। যুগান্তকারী এ চিকিৎসার ফলে বর্তমানে পাঁচ মাস বয়সী শিশু থিও সুস্থভাবে বেড়ে উঠছে।

থিওর মা ২৯ বছর বয়সী লন্ডনের বাসিন্দা মেইজি স্যাভেজ। গর্ভাবস্থার ২৬তম সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস চিলড্রেনস হাসপাতালে এই অস্ত্রোপচার করান। শিশুটি গ্যাস্ট্রোস্কিসিস নামে বিরল জন্মগত ত্রুটিতে আক্রান্ত ছিল। এ অবস্থায় ভ্রূণের নাভি সঠিকভাবে গঠিত না হওয়ায় অন্ত্রসহ কিছু অভ্যন্তরীণ অঙ্গ শরীরের বাইরে চলে আসে।

চিকিৎসকেরা অত্যাধুনিক কিহোল (ক্ষুদ্র ছিদ্র) সার্জারি পদ্ধতি ব্যবহার করে মায়ের জরায়ুর একটি অংশ উন্মুক্ত করেন। এরপর অত্যন্ত সতর্কতার সঙ্গে শিশুটির বাইরে থাকা অন্ত্র ও অন্যান্য অঙ্গ পেটের ভেতরে স্থাপন করে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বিশেষজ্ঞদের মতে, এটি একটি বিশেষ ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ। বিশ্বে এ ধরনের পরীক্ষামূলক অস্ত্রোপচারের সুবিধা পাওয়া তৃতীয় শিশু থিও।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতি প্রায় তিন হাজার নবজাতকের মধ্যে একজন গ্যাস্ট্রোস্কিসিস নিয়ে জন্মায়। সাধারণত এসব শিশুর জন্মের পর অস্ত্রোপচার করতে হয় এবং কয়েক সপ্তাহ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকতে হয়। তবে জটিল গ্যাস্ট্রোস্কিসিসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিক অস্ত্রোপচার, এমনকি অন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজনও হতে পারে। উন্নত চিকিৎসা সত্ত্বেও এ ধরনের রোগে আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে একজন শিশুর মৃত্যু হয়।

থিওর বাবা-মা, শিক্ষক মেইজি স্যাভেজ ও জশ ফ্রেঞ্চ জানান, গর্ভাবস্থার ২০ সপ্তাহের নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার আগে তারা কোনো জটিলতার বিষয়ে জানতেন না। পরীক্ষায় গ্যাস্ট্রোস্কিসিস ধরা পড়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষায় এটি জটিল ধরনের বলে নিশ্চিত হন চিকিৎসকেরা। এরপর লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের পরামর্শে তারা যুক্তরাষ্ট্রের টেক্সাস চিলড্রেনস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন।

অস্ত্রোপচারের আগে বেলজিয়ামের লুভেন হাসপাতালে মায়ের জরায়ুর মাধ্যমে ভ্রূণের পেটের দেয়ালে বোটক্স ইনজেকশন দেওয়া হয়, যাতে পেশি শিথিল হয়ে অস্ত্রোপচার সহজ হয়। পরে গর্ভাবস্থার ২৬তম সপ্তাহে টেক্সাসে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়।

অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা জরায়ুর ভেতরের অ্যামনিয়োটিক তরলের পরিবর্তে কার্বন ডাই-অক্সাইড গ্যাস ব্যবহার করে পর্যাপ্ত জায়গা তৈরি করেন। এরপর কিহোল সার্জারির মাধ্যমে শিশুটির বাইরে থাকা অঙ্গগুলো ধীরে ধীরে পেটের ভেতরে প্রবেশ করিয়ে ক্ষতস্থান সেলাই করে বন্ধ করে দেওয়া হয়।

অস্ত্রোপচারের পরও মেইজিকে আরও ১৪ সপ্তাহ গর্ভে সন্তান ধারণ করতে হয়। তিনি জানান, সেরে ওঠার সময়টি কঠিন ছিল। তবে সব কষ্টই সার্থক হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসেই স্বাভাবিক প্রসবের মাধ্যমে থিওর জন্ম হয়। বর্তমানে তার বয়স পাঁচ মাস এবং সে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠছে।

টেক্সাস চিলড্রেনস হাসপাতালের প্রসূতি ও ভ্রূণ সার্জারি বিশেষজ্ঞ ড. মাইকেল বেলফোর্ট বলেন, অস্ত্রোপচার ও পরবর্তী পুরো প্রক্রিয়া সফল হয়েছে এবং ভ্রূণের কোনো জটিলতা দেখা যায়নি।

গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক পাওলো ডে কপ্পি জানান, চলমান ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে অদূর ভবিষ্যতে যুক্তরাজ্যেও এ ধরনের অস্ত্রোপচার চালু করা হবে। ভবিষ্যতে মায়ের গর্ভেই হৃদযন্ত্র ও ফুসফুসের কিছু জটিল অস্ত্রোপচারও সম্ভব হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকেরা।

বর্তমানে লন্ডনে পরিবারের সঙ্গে রয়েছে থিও। তার মা-বাবা চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই চিকিৎসাই তাদের সন্তানের জীবন এবং পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে দিয়েছে।

সূত্র: বিবিসি

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা