সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি: দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা ওমর ফারুক (৬২) নামের ১ জনের মৃত্যু হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যায়। এই নিয়ে গত ৯ মাসে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন করে ৫৫ জন রোগী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, পটুয়াখালীর অন্যান্য হাসপাতালে ১১ জন, ভোলায় ২ জন, পিরোজপুরে ৮ জন, ঝালকাঠিতে ২ জন এবং বরগুনায় ১৬ জন।

এ ৫৫ জনসহ বর্তমানে হাসপাতালগুলোতে ১৮৮ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি আরও জানান, চলতি বছরের (১ জানুয়ারি -২২ সেপ্টেম্বর) পর্যন্ত বরিশাল বিভাগে ২,৩০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২,০৯৮ জন।

আরও পড়ুন: সাবেক মেয়র আতাউর রিমান্ডে

মূলত বর্ষাকালেই এই ডেঙ্গুর উপদ্রুপটি বাড়ে। তারই অংশ হিসেবে বরিশাল বিভাগেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি এডিস মশা যেন না জন্মাতে পারে সেই উদ্যোগ নেওয়া উচিত। অর্থাৎ জনসচেতনতা না বাড়লে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব নয় বলে মনে করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা