ছবি: সংগৃহীত
ফিচার

বাগেরহাটে নান্দনিক পানির ফোয়ারা উদ্বোধন            

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটে বাস স্ট্যান্ডে নিরিবিলি পরিবেশে যাত্রীদের বিশ্রাম ও বসার জন্য পানির ফোয়ারাসহ নান্দনিক সব স্থাপনা তৈরি করেছে বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী।

আরও পড়ুন: বেনাপোলে আটকে আছে রফতানির ইলিশ

একটি বটগাছকে কেন্দ্র করে গোলচত্বর নির্মাণ ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের মুরালসহ গোলচত্বরটিতে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে নান্দনিক এ স্থাপনার উদ্বোধন করেন শেখ তন্ময় এমপি।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে বিনিয়োগের আহ্বান

এ সময় বাগেরহাট বাস মালিক সমিতির সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আসরাফী জেমস, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কাদের সরদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী জানান, বাস স্ট্যান্ডে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বাস স্ট্যান্ডের বটগাছকে কেন্দ্র গোলচত্বরটি নির্মাণ করা হয়েছে। এ চত্বরে বসে যাত্রীরা নিরিবিলি পরিবেশে যাত্রীদের বিশ্রাম নিতে পারবেন।

তিনি বলেন, এখানে যাত্রীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা রাখার পাশাপাশি ফোয়ারা যাত্রীসহ জনসাধারণের আকৃষ্ট করতে নান্দনিক সব স্থাপনা তৈরি করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা