ফিচার

যেখানে নারীদের প্রবেশ নিষেধ

ফিচার ডেস্ক: অপরূপ সৌন্দর্য দিয়ে সাজানো আমাদের পৃথিবী। বিভিন্ন দেশতো শুধুমাত্র তার নৈসর্গিক সৌন্দর্যের জন্যই সবার কাছে পরিচিত। ভ্রমণপিপাসু মানুষেরও একটু নিস্তার নেই। একটু সময় পেলেই দেশে তো বটেই দেশের বাইরে ছুট দেন চোখের পিপাসা মেটাতে।

তবে সেই তালিকায় যদি আপনি মেয়ে হন তবে কিছুটা অসুবিধা আছে। বিশ্বের এমন কিছু পর্যটনকেন্দ্র রয়েছে যেগুলোতে নারীদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করেছে সেসব দেশের সরকার। এর পেছনেও রয়েছে নানান কাহিনী।

পর্যটনকেন্দ্র সব সময় পর্যটকের অপেক্ষায় থাকে। বিশ্বের বিভিন্ন পর্যটনকেন্দ্র বা দর্শনীয় স্থানগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত। সম্পদশালী বা বিত্তবান ব্যক্তিরা প্রায়শঃই বিশ্বের দূরবর্তী স্থানগুলোয় ভ্রমণ করে থাকেন। সেখানে তারা উল্লেখযোগ্য ভবন, শিল্পকর্ম, নিত্য-নতুন ভাষা শিক্ষালাভ, নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয়সহ হরেক রকমের রন্ধনপ্রণালীর স্বাদ আস্বাদনের সুযোগ পান। সেখানে নারী-পুরুষে ভেদাভেদ নেই বললেই চলে।

প্রবেশ পথেই এভাবে বিধি নিষেধ দেখতে পাবেন

তবে বিশ্বের কয়েকটি স্থান আছে; যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ। কারণ সেসব স্থানে শুধু নারীদেরই বাস করেন। ঠিক তেমনই এক অবাক করা বিষয় হলো, বিশ্বের এমন কয়েকটি পর্যটনকেন্দ্র আছে, যেখানে নারীদের প্রবেশ নিষেধ। চলুন জেনে নেই সেসব জায়গাগুলো সম্পর্কে-

সৌদি আরব এবং ভ্যাটিকান সিটির ভোটকেন্দ্র

সৌদি আরবে নারীদের খুব সীমিত অধিকার আছে। সেখানকার নারীদের গাড়ি চালানোর তেমন অনুমতি নেই এবং পরিবারের কোনো পুরুষ সদস্য ছাড়া ঘর থেকে বের হওয়ার স্বাধীনতাও তাদের নেই।

ঠিক সেভাবেই এ দেশের ভোটকেন্দ্রগুলোয় কোনো নারীর যাওয়ারও অনুমতি নেই। ঠিক তেমনই ভ্যাটিকান সিটির ভোটকেন্দ্রগুলোয় শুধু পুরুষদেরই প্রবেশাধিকার আছে।

ট্যুর ডি ফ্রান্স

ফ্রান্সে প্রতিবছর একটি সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ প্রতিযোগিতার নাম ট্যুর ডি ফ্রান্স। এ অনুষ্ঠানে নারীদের প্রবেশ নিষেধ। এমনকি কোনা নারী প্রতিযোগীও এ খেলায় অংশগ্রহণ করতে পারেন না।

মাউন্ট ওমেন, জাপান

জাপানের বৃহত্তম পর্বতমালার মধ্যে একটি মাউন্ট ওমেন। ৫ হাজার ৬৪০ ফুট উঁচু এ পাহাড়ের বয়স প্রায় ১৩০০ বছর। সেখানে একটি পুরোনো বৌদ্ধ বিহার আছে। ধর্মীয় কারণে নারীদের সেখানে যাওয়ার অনুমতি নেই। অর্থাৎ কোনো নারীই মাউন্ট ওমেনে চড়তে পারেন না।

মাউন্ট অ্যাথোস, গ্রিস

গ্রিসের উপকূলে অবস্থিত মাউন্ট অ্যাথস। বেশ কয়েকজন সন্ন্যাসী প্রাচীন ঐতিহ্যবাহী মাউন্ট অ্যাথোসের মঠে থাকেন। সেখানে সন্ন্যাসীরা ব্রহ্মচর্চা করেন। এ কারণে নারীদের প্রবেশ নিষেধ সেখানে। গ্রিকদের মধ্যে পবিত্র পর্বত নামে পরিচিত এটি।

আইয়াপ্পা মন্দির, সাবরিমালা

এটি ভারতের কেরালা রাজ্যের একটি মন্দির। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এক স্থান। সাবরিমালার আইপ্পান মন্দিরে ৬-৬০ সব বয়সী নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পবিত্র স্থান হিসেবে বিবেচিত এ স্থানে কোনো নারী প্রবেশ করতে পারেন না।

কারণ নারীদের ঋতুস্রাব হয়ে থাকে। যদি কোনো নারী ঋতুস্রাব নিয়ে মন্দিরে প্রবেশ করে থাকেন; তাহলে মন্দিরের পবিত্রতা নষ্ট হবে। এ কারণেই মন্দির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা