ফিচার
৩০ জুন ১৯৭১

ইয়াহিয়ার পরিকল্পনা বাঙালির সঙ্গে নিষ্ঠুর রসিকতা

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রদত্ত বিবৃতিতে বলেন, আমাদের মুক্তিযুদ্ধ চলছে এবং প্রিয় মাতৃভূমি থেকে দখলদার বাহিনীর শেষ সৈনিকটিকে বিতাড়িত না করা পর্যন্ত তা চলবে ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ এখন মাঝপথে রয়েছে। মুক্তিফৌজের বীর যোদ্ধারা রণাঙ্গনেই প্রেসিডেন্ট ইয়াহিয়ার ঔদ্ধত্যপূর্ণ বেতার ভাষণের জবাব দেবে। বাংলাদেশের জনগণ ইয়াহিয়ার ভাষণকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইয়াহিয়ার শাসনতান্ত্রিক পরিকল্পনা সাড়ে সাত কোটি বাঙালির সঙ্গে একটি নিষ্ঠুর রসিকতা ছাড়া কিছুই নয়।

হাবিলদার মতিনের নেতৃত্বে এক প্লাটুন মুক্তিযোদ্ধা লক্ষ্মীপুর থেকে কালির বাজার গামী পাকবাহিনীর একটি দলকে আক্রমণ করে । এতে কয়েকজন পাকসেনা আহত হয় । পরে পাকসেনারা কালির বাজারে আগুন লাগিয়ে পালিয়ে যায় ।

ওয়াশিংটনে জনৈক সরকারি মুখপাত্র বলেন, ২৫ মার্চের পর মার্কিন সরকার পাকিস্তানকে সামরিক অস্ত্রের জন্য কোনো নতুন লাইসেন্স দেয়নি কিংবা মেয়াদ উত্তীর্ণ কোনো লাইসেন্স নবায়নও করেনি । তবে ১৯৭১ সালের ২৫ মার্চ যুক্তরাষ্ট্র কর্তৃক অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার আগে পাকিস্তানকে যে লাইসেন্স দেয়া হয়েছিল তার একটি চালান নিয়ে আগামী এক বা দু'মাসের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ বোঝাই পাঁচটি জাহাজ পাকিস্তানের পথে রওনা দেবে।

জাতিসংঘের উদ্বাস্তু দফতরের হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে ভারতের উদ্বাস্তু সমস্যা সমাধানে বিশ্বের বিভিন্ন সরকার ও জাতিসংঘের সংস্থাগুলোকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আবেদন জানান । তিনি বলেন, পাকিস্তান পূর্বাংশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশ্বাস ও সমঝোতার পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে রাজনৈতিক সমাধানের প্রয়োজন রয়েছে ।

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দূত ও পররাষ্ট্রমন্ত্রী সরদার শরণ সিং বেলগ্রেডে প্রেসিডেন্ট টিটোর সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । যুগোশ্লাভ প্রেসিডেন্ট বাংলাদেশের শরণার্থীদের দূরবস্থায় তার সমবেদনা প্রকাশ করেন এবং সহযোগিতা ও সমর্থন দানের জন্য নিশ্চয়তা দেন ।

প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী হাশিমউদ্দিন আহমদ ময়মনসিংহে এক জনসভায় বলেন, সীমান্তবর্তী শহরগুলোতে ভারতীয় অনুপ্রবেশকারীরা (মুক্তিযোদ্ধা) অশুভ কর্মতৎপরতা চালাচ্ছে। তাদের এই তৎপরতা গভীর উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা