ফিচার

মান্দারিন হাঁস

সান নিউজ ডেস্ক : রঙিন এই ছোট্ট হাঁসটিকে মান্দারিন ভাষার দেশ চীন ছাড়াও জাপান, কোরিয়া, ইউরোপের বেশ কিছু দেশ, রাশিয়া, অস্ট্রেলিয়া ও উত্তর আফ্রিকায় দেখা যায়। এই প্রজাতির হাঁস এক সময় পূর্ব এশিয়ায় প্রচুর ছিল।

কিন্তু রফতানি এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণে এখন সংখ্যায় অনেক কমে গেছে। দেড় থেকে আড়াই পাউন্ড ওজনের পুরুষ ও স্ত্রী হাঁসগুলো সাধারণত ৬-৭ বছর বেঁচে থাকে।

প্রাপ্তবয়স্ক পুরুষ মান্দারিন হাঁসের মাথার ওপরের দিকটা বেশ লাল; চোখের ওপরে বড় সাদা অর্ধচন্দ্র, লালচে মুখ এবং গলায় লাল রঙের মোটা লোম থাকে। এছাড়া এর পিছনের দিকে দুটি কমলা রঙের পাল (বড় পালক যা নৌকার মতো দেখতে) রয়েছে।

স্ত্রী মান্দারিন হাঁস দেখতে অনেকটা কাঠের হাঁসের মতো। এর চোখের চারপাশে সাদা আংটির মতো স্ট্রাইপ থাকে। এছাড়া শরীরে সাদা রঙের স্ট্রাইপও রয়েছে। পুরুষ এবং স্ত্রী উভয়েরই ক্রেস্ট রয়েছে, তবে বেগুনি রঙের ক্রেস্টটি পুরুষের চেয়ে স্ত্রী হাঁসের বেশি উঁচু হয়ে থাকে।

আবাসস্থল হিসাবে এরা নদী এবং হ্রদের ঘন, গুল্মযুক্ত বনজ পরিবেশ পছন্দ করে। এই হাঁসের বেশিরভাগ আবাসস্থল নিচু অঞ্চলে দেখা যায়, তবে এরা ১,৫০০ মিটার উচ্চতার উপত্যকাতেও বসবাস করতে পারে। শীতকালে এরা অতিরিক্ত জলাভূমি, প্লাবিত খেত এবং নদীতে চলে আসে।

এরা সাধারণত ভোর বা সন্ধ্যা বেলায় পানিতে গাছের মধ্যে এবং দিনের বেলায় মাটিতে থাকতে পছন্দ করে। এই হাঁস অনেক সময় গাছের গর্তে প্রাকৃতিক বাসা তৈরি করে, যা মাটি থেকে ৩০ ফুট পর্যন্ত ওপরে হতে পারে। এরা এক মাস ধরে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ১২টি সাদা রঙের ডিম পাড়ে। জমির ওপরে ছোটাছুটি বা হাঁটাচলা করে খেতে ভালোবাসে।

এদের খাদ্য তালিকায় প্রধানত জলজ উদ্ভিদের কচিপাতা, বীজ, শামুক, পোকামাকড়, ছোট মাছ, ব্যাঙ, ছোট সাপ থাকে। মান্দারিন হাঁসকে চীনে দীর্ঘকাল ধরেই বিশ্বস্ততার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়ে আসছে এবং প্রাচীনকালে নববধূদের জন্য জোড়াহাঁস উপহার হিসাবে দেওয়ার রীতি ছিল।

কোরিয়ানদের জন্য মান্দারিন হাঁসগুলো শান্তি, বিশ্বস্ততা এবং বংশের স্থিতিশীলতার প্রতীক। একইভাবে জাপানি ভাষায় এই হাঁসগুলোকে ওশিডোরি বা প্রেমিক পাখি বা সুখী বিবাহিত দাম্পত্যজীবনের প্রতীক বলে অভিহিত করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা