ফিচার

দুধ বিক্রি করেই কোটিপতি বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক : অনেকেই গরুর খামারে আগ্রহ দেখাতে চান না। অথচ গরু-মহিষের খামার করেই কোটি টাকা রোজগার করেন ভারতের গুজরাটের বনস্কান্ত জেলার নাগানা গ্রামের বাসিন্দা ৬২ বছরের বৃদ্ধা নাভালবেন দলসাংভাই চৌধুরী।

এ বৃদ্ধার খামারে ৮০টি মহিষ ও ৪৫টি গাভি আছে। নাভালবেন খামারের সব কাজ নিজেই তদারকি করেন। গত বছর তিনি সোয়া কোটি টাকার দুধ বিক্রি করেছেন।

নাভালবেন জানান, তার চার ছেলে পড়াশোনা করে শহরে চাকরি করছে। কিন্তু কেউই তার মতো আয় করে না। ২০১৯ সালেও তিনি প্রায় ৮৮ লাখ রুপির দুধ বিক্রি করেছিলেন।

প্রথমদিকে তিনি নিজের গ্রাম এবং আশেপাশের গ্রামে দুধ সরবরাহ করতেন। অল্পদিনের মধ্যেই ব্যবসা বাড়তে থাকে। ব্যবসা সামলাতে এখন ১৫ জন কর্মচারী রেখেছেন এই বৃদ্ধা।

এই বৃদ্ধ এরইমধ্যে জেলায় তিনবার পশুপালক পুরস্কার এবং দু'বার লক্ষ্মী পুরস্কার পেয়েছেন। সূত্র : ইন্ডিয়া টাইমস

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা