ফিচার

ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনলেন চালক (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ঝালমুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষ মেলা ভার। মুখরোচক এই খাবার খেতে অনেকেই অনেক দূরে যেতেও আলস্য করেন না। তবে এবার রেকর্ড করেছেন নারায়ণগঞ্জের এক ট্রেনচালক। মাঝপথে ট্রেন থামিয়ে কিনেছেন তার প্রিয় খাবার ঝালমুড়ি।

এমন ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বিষয়টি সমালোচনাও চলছে ব্যাপকভাবে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ঢাকাগামী একটি ট্রেন থামিয়ে চালক নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে শহরের উকিলপাড়া এলাকার রেল সড়কের পাশে বসা এক নারী বিক্রেতার কাছ থেকে ঝালমুড়ি সংগ্রহ করছেন।

নারায়ণগঞ্জ রেল স্টেশনের সদ্য অবসরে যাওয়া স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি ট্রেন ৪০ মিনিটের মধ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ পৌঁছানোর কথা। সেখানে কখনো কখনো ৫০ মিনিট থেকে ১ ঘণ্টারও বেশি সময় লাগে।

ব্রিটিশ, এরপর পাকিস্তান আমলের বিখ্যাত ও প্রাচীনতম রেললাইনগুলোর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ রেলপথটি অন্যতম। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ১৫টি ট্রেন দিনে ৩০ বার এই রুটে ৩০ হাজারের বেশি যাত্রী নিয়ে আসা যাওয়া করে। অথচ, লক্কড়ঝক্কড় বগিতে সিট ছেঁড়া, জানালাগুলোও ভাঙা। অনেক বগিতে লাইট-ফ্যান নেই। খুব স্বল্প গতিতে চলছে ট্রেন। তারপরেও অন্যান্য পরিবহন থেকে ভাড়া তুলনামূলক কম হওয়ায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভরসা এ ট্রেন রুট। তাইতো দাঁড়িয়ে-বসে, গাদাগাদি করে ভ্রমণ করেন নারায়ণগঞ্জের মানুষ।

ঝালমুড়ি কেনার বিষয়ে বর্তমান নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, আমি এখনও এমন কোনো ভিডিও দেখিনি বা অভিযোগ পাইনি। চালক যদি ট্রেন থামিয়ে ঝালমুড়ি খেয়ে থাকেন, তাহলে খুব খারাপ কাজ করেছেন। আমি খবর নিচ্ছি, কে করেছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও দেখতে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা