ফিচার

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর 

দিনাজপুরের বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা। জটিলতা থাকায় রাস্তার কাজটি সম্পূর্ণ হচ্ছে না, এ নিয়ে কারও মাথা ব্যথা নেই।

প্রায় ৮ শতক জায়গা নিয়ে চলছে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে মালিকানা নিয়ে মামলা । শিবনগর ইউপির মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ডা. স্বপনের সাথে ৮ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে মামলা চলছে। বর্তমান মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে।

এ কারণে রেল ক্রসিং থেকে প্রায় ৩০০ ফিট রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিদিন পার্বতীপুর ও সৈয়দপুর এবং নীলফামারি থেকে শত শত যানবাহন এই রাস্তাটি দিয়ে চলাচল করছে। বর্তমান এ অবস্থায় দাড়িয়েছে প্রতিদিন সেখানে দূর্ঘটনা ঘটছে ।

মামলা চলাকালীন অবস্থায় সড়ক ও জনপদ বিভাগ রাস্তটি কোনোভাবে মেরামত করছে না । জমির মালিক ডা. স্বপন তার জায়গাটি সড়ক ও জনপদ বিভাগকে দিতে চাইলেও তারা জায়গাটি সরকারি ভাবে ক্রয় করছে না। এ কারণে জন দূর্ভোগ বেড়ে গেছে ।

গত ৪ বছরে রেল ক্রসিং এ গাড়ী আটকা পড়ে বেশ কয়েকটি বড় দূর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির বানিয়ার সাথে কথা বললে তিনি জানান , এই জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদ বিভাগের সাথে মামলা চলছে জমির মালিক ডা. স্বপনের।

স্থানীয় জন সাধারণ জানান, প্রায় ১ যুগ ধরে এই দূর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে । এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ খনির সমন্ত যানবাহন রেল ক্রসিং করে চলাচল করে । খনির গেট থেকে রেল ক্রসিং মাত্র ১৫০ ফিট আর রেল ক্রসিং এর পর থেকে প্রায় ২০০ ফিট পর্যন্ত রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বর্তমান বর্ষাকাল এক হাঁটু পানি জমে থাকছে। পানি নিষ্কাষণের কোনো জায়গা নেই। এ ব্যাপারে অতি জরুরী রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলীর দৃষ্টি কামনা করছেন স্থানীয় বিভিন্ন মহল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা