ফ্যাশন

সৌন্দর্যে নান্দনিক ব্রেসলেট

সান নিউজ ডেস্ক : নারীর সৌন্দর্য ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই ফ্যাশন অ্যাকসেসরিজের মধ্যে ব্রেসলেট অন্যতম। পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে ব্রেসলেট পরা অনেকটা চলে পরিণত হয়েছে। বিয়ে থেকে শুরু করে জন্মদিন—যেকোনো অনুষ্ঠানের সাজে ব্রেসলেট এনে দেয় অনন্য মাত্রা। বাজারে কিংবা অনলাইনে এখন নানা ডিজাইন ও ধরনের ব্রেসলেট পাওয়া যায়। স

বিখ্যাত ফ্যাশন হাউজ ও বিলাসবহুল পণ্য বিক্রয়কারী লুই ভিঁতো নারীদের জন্য দৃষ্টিনন্দন ব্রেসলেট নিয়ে এসেছে। ব্রেসলেটগুলো মেটালের তৈরি। ইউনিসেফ ও লুই ভিঁতোর সম্মিলিতভাবে তৈরি ব্রেসলেটে মেটালের পাশাপাশি ব্যবহার করা হয়েছে বিভিন্ন রঙের রশি। রশির সঙ্গে আবার সিলভারের চেইন যুক্ত করা হয়েছে। আর এ চেইনের সঙ্গে এল ও ভি (লুই ভিঁতো) শব্দ যুগলের প্যাডলক রয়েছে।

ব্রেসলেট যদি পরতেই চান, তবে ভালো ও ইউনিক ডিজাইনের ব্রেসলেট পরাই উচিত। ব্র্যান্ডের হলেই সবসময় যে ভালো ও নান্দনিক হবে তেমনটা নয়। যত নতুন ডিজাইনের ও আকর্ষণীয় ব্রেসলেট পরবেন ততই সবার নজর কাড়বেন। ব্রেসলেটের রঙ বাছাইয়ের ক্ষেত্রে একটু কালারফুল বাছাই করাই শ্রেয়। যদিও বিষয়টি পোশাকের ওপর নির্ভর করে। কিন্তু অনেকেই আছেন, একটু রঙিন জিনিসের ব্যবহার পছন্দ করেন। লুই ভিঁতো নিশ্চয়ই তাদের কথা মাথায় রেখেই ব্রেসলেটটি তৈরি করেছে।

কালারফুল ডিজাইনের ব্রেসলেট নিতে চাইলে দুশ্চিন্তার কিছু নেই। নতুন ডিজাইনের এ ব্রেসলেটগুলোর বিভিন্ন রঙের কালেকশন রয়েছে। কালো, কমলা, সবুজ ও নীল রঙের ব্রেসলেট চাইলে তাও নিতে পারেন।

এ ব্রেসলেটগুলোর বিশেষত্ব হলো, এতে ডিজাইন হিসেবে তালা ব্যবহার করা হয়েছে। ব্রেসলেটের রশির দুই প্রান্তে সিলভারের চেইন রয়েছে। আর চেইনের ঠিক মাঝখানে একটি সিলভারের তালা ঝোলানো আছে। প্রতিটি ব্রেসলেট একই ডিজাইনের।

ফ্যাশনের পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগও দিচ্ছে এসব আকর্ষণীয় ব্রেসলেট। বিষয়টি অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয়। লুই ভিঁতো (এলভি) ও ইউনিসেফ ২০১৬ সাল থেকে একে অন্যের অংশীদার হিসেবে কাজ করছে।

মজার বিষয় হলো, এসব ব্রেসলেট বিক্রির টাকা থেকে বিখ্যাত এই ফ্যাশন প্রতিষ্ঠানটি স্যানিটেশন, পুষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে মোজাম্বিয়াসহ জিম্বাবুয়ের শিশুদের জন্য ব্যয় করতে ইউনিসেফকে সহায়তা করবে। কাজেই আপনি এসব ব্রেসলেট কিনে একদিকে যেমন ফ্যাশনের চাহিদা পূরণ করতে পারবেন, অন্যদিকে সমাজসেবামূলক কাজেও আপনার অংশগ্রহণ থাকবে। ফলে দেরি না করে কিনে ফেলুন এলভির ইউনিক সব ব্রেসলেট।

ভাবছেন এই আকর্ষণীয় ব্রেসলেটগুলো কোথায় পাবেন? সময়টা এখন উন্নত প্রযুক্তির। এখন আর কোনো জিনিস কিনতে খুব বেশি কষ্ট করতে হয় না। হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই দেশ-বিদেশের নানা জিনিস হাতের নাগালেই পাওয়া সম্ভব। ব্রেসলেটগুলো কিনতে চাইলে উঁকি মারুন টিফানি ডটকমে। তারপর পছন্দসই ব্রেসলেটটি বাছাই করে নিন। পেজেই উল্লেখ করা রয়েছে কোন ব্রেসলেটের কত দাম। কাজেই দাম ও পছন্দের মধ্যে সামঞ্জস্য রেখে অনলাইনেই অর্ডার করে দিন। দেখবেন নিমেষের মধ্যেই ঘরে পৌঁছে গেছে আপনার প্রিয় জিনিসটি। তাহলে আর চিন্তা কী! আকর্ষণীয় ও নান্দনিক এসব ব্রেসলেট কিনে আপনার সুন্দর হাত ভরিয়ে তুলুন আরো সৌন্দর্যে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা